এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্কৃতিতে মুগ্ধ বিদেশি লিগে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত

পুণে: কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলবেন ভারতীয় দলের সহ অধিনায়ক হরমনপ্রীত কউর। মাঝে জটিলতা দেখা দিলেও, শেষপর্যন্ত প্রথমবারের চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার-এ সই করেছেন হরমনপ্রীত। তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি বিদেশি লিগে খেলবেন। ইতিহাস গড়ার পর হরমনপ্রীত বলছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্কৃতিতে তিনি মুগ্ধ। গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের বিগ ব্যাশ। হরমনপ্রীত বলছেন, শুরু থেকেই তিনি সব ম্যাচ দেখছেন, নিয়মিত খবর রাখছেন। এ বছরের গোড়ায় ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় এই লিগ নিয়ে মানুষের আগ্রহ দেখেছিলেন। তখন থেকেই বিগ ব্যাশে খেলার ইচ্ছা ছিল। অবশেষে হরমনপ্রীতের সেই ইচ্ছা পূরণ হয়েছে। সিডনি থান্ডার ছাড়াও অন্য দুটি দলের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু এই লিগের নিয়ম অনুযায়ী, মাত্র দু জন বিদেশিকে প্রথম একাদশে রাখা যাবে। সেই কারণেই যে দলে বিদেশির সংখ্যা কম, সেই দলই বেছে নিয়েছেন এই ভারতীয়। বিগ ব্যাশে সই করার পর হরমনপ্রীত বলেছেন, ‘আমি এমন একটা দলে সই করতে চাইছিলাম, যেখানে প্রথম একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণেই সিডনি থান্ডারকে বেছে নিয়েছি। এই দলে আমি ছাড়া আর মাত্র একজন বিদেশি আছে। ফলে সব ম্যাচেই আশা করি প্রথম একাদশে থাকব।’ সিডনি থান্ডারে সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরকে পাচ্ছেন হরমনপ্রীত। এবারের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের প্রশংসা করেছেন হরমনপ্রীত। তিনি স্টেফানির সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এখন জাতীয় দলের খেলা নেই। সেই কারণে পুণেতে ব্যক্তিগত কোচ হর্ষল পাঠকের সঙ্গে কঠোর অনুশীলনে ব্যস্ত হরমনপ্রীত। প্রতিদিন চার ঘণ্টা নেটে কাটানোর পাশাপাশি যোগাসন, শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন কসরত করছেন এই ক্রিকেটার। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি শারীরিকভাবে আরও সক্ষম হতে চাইছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget