এক্সপ্লোর

IPL 2023: সূর্যকুমারের সঙ্গে টস করতে এলেন হরমনপ্রীত কৌরও, কিন্তু কেন?

MI vs KKR: উইমেন্স প্রিমিয়ার লিগে হরমনপ্রীতরা যে জার্সি পরে মাঠে নামেন, সেই জার্সি পরেই খেলতে নেমেছেন আজ সূর্যকুমার, ঈশান কিষাণরা। 

মুম্বই: আইপিএলের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত। রবিবারের প্রথম খেলায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রোহিত শর্মার বদলে সেই ম্যাচে টস করতে নামলেন সূর্যকুমার যাদব। তবে শুধু তিনিই নন। মুম্বইয়ের জার্সিতে টস করতে এলেন উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। রিলায়েন্স ফাউন্ডেশন ও নীতা আম্বানির উদ্যোগে এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল দিবস উদযাপনের জন্য আজ বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার জন্য প্রায় ১৯ হাজার কিশোরীকে বিনামূল্য টিকিট দেওয়া হয়েছে এই ম্যাচ দেখার জন্য। 

শুধু তাইই নয়। উইমেন্স প্রিমিয়ার লিগে হরমনপ্রীতরা যে জার্সি পরে মাঠে নামেন, সেই জার্সি পরেই খেলতে নেমেছেন আজ সূর্যকুমার, ঈশান কিষাণরা। মাঠে উপস্থিত রয়েছেন উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের সদস্যারাও। ইয়ান বিশপ বলেন, ''টাটা আইপিএল ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের জন্য মাঠে ১৯,০০০ কিশোরী উপস্থিত আছে। আর অবশ্যই হরমনপ্রীত কৌর সেটাকে বাড়িয়ে ১৯,০০১ করেছে।''


IPL 2023: সূর্যকুমারের সঙ্গে টস করতে এলেন হরমনপ্রীত কৌরও, কিন্তু কেন?

নীতা আম্বানি বলেন, ''আজকের ম্যাচটি মহিলাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসার জন্য। আমি মনে করি একটি মেয়ের শিক্ষা ও খেলাধূলোয় এগিয়ে আসার দরকার। এখানে যারা এসেছে ও টিভির ওপারে যারা দেখছে, তারা প্রত্যেকে তাদের স্বপ্নের পথে এগিয়ে আসুক, এটাই চাইব। কে না জানে যে আজ এই স্ট্যান্ডেই হয়ত ভবিষ্যতের ঝুলন, হরমনপ্রীতরা রয়েছে। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, যে কোনও খেলাতেই যারা বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করতে পারবে।''

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

এদিন প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পল্টনদের স্ট্যান্ড ইন অধিনায়ক সূর্যকুমার যাদব। রোহিতের পেটের সমস্যা থাকায় এদিন সূর্যই মুম্বইকে নেতৃত্ব দেন। শুরুটা নাইটরা ভাল করতে পারেনি। শূন্য রানেই সাজঘরে ফেরেন এন জগদীশন। তবে তিন নম্বরে ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে ছিলেন বেঙ্কটেশ। তাঁকে সঙ্গ দেন রহমনল্লাহ গুরবাজ। ৪৬ রান যোগ করেন দুইজনে। তবে পাওয়ার প্লে শেষের আগেই ৮ রানে ফেরেন গুরবাজ। গত ম্যাচে দুরন্ত অর্ধশতরান করা নীতীশ রানাও ৫ রানে বেশি করতে পারেননি।

গত ম্যাচে মাত্র পাঁচ বলই করেছিলেন শার্দুল ঠাকুর, ব্যাটও পরের দিকেই নেমেছিলেন তিনি। তবে এদিন তাঁকে পাঁচে ব্যাট করতে নামানো হয়। এই পরীক্ষা অবশ্য তেমন সফল হয়নি। মাত্র ১৩ রান করেন তিনি। রিঙ্কু করেন ১৮ রান। তবে একদিকে যেখানে বাকি ব্যাটাররা দ্রুত গতিতে রান করতে চাপে পড়ছিলেন, সেখানে বেঙ্কটেশ কিন্তু নিজের খেলা চালিয়েই যান। দেখতে দেখতেই ৪৯ বলে শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। অবশ্য শতরান করার পরেই স্কুপ মারতে গিয়ে ১০৪ রানে সাজঘরে ফেরেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget