এক্সপ্লোর

IPL 2026: মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার

Uthappa On Suryavanshi: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ফাইনালের নায়কও ছিল বৈভব। মাঠে নামলেই চার-ছক্কার বন্যা দেখা যায় বৈভবের ব্যাটে।

জয়পুর: ২০২৫ সালের আইপিএলেই বিস্ময় বালক বৈভবের আত্মপ্রকাশ সবাইকে চমকে দিয়েছিল। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মত মঞ্চে অভিষেক। আর উদ্বোধনী বছরেই মাত্র ৩৫ বলে ঝোড়ো শতরান। রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিল সে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিহারের সমস্তিপুরের ছেলেটি গোটা বিশ্বজয় করে নিয়েছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ফাইনালের নায়কও ছিল বৈভব। মাঠে নামলেই চার-ছক্কার বন্যা দেখা যায় বৈভবের ব্যাটে। কিন্তু এবার এই বিস্ময় বালককে নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন রবিন উথাপ্পা। আগামী আইপিএলে বৈভব কেমন পারফর্ম করতে পারবে, তা নিয়েও চিন্তায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

রাজস্থান রয়্যালের জার্সিতে নিজেও আইপিএলেও খেলেছেন উথাপ্পা। সেই রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমেও খেলতে নামবে বৈভব। গত মরশুমে মাত্র সাতটি ম্য়াচ খেলতে নেমে ২৫২ রান করেছিল। তার স্ট্রাইক রেট ২০৬.৫৫। তবুও উথাপ্পা মনে করেন যে বৈভবের সঙ্গে ভাগ্যটাও সঙ্গ দিচ্ছে। তিনি বলছেন, ''বৈভব দুর্দান্ত ব্যাটার। স্ট্রোক প্লে দারুণ। কিন্তু আমি তবুও মনে করি কিছুটা ভাগ্য কিন্তু ওর সঙ্গে রয়েছে। তাই জন্য়ই এত বড় বড় ইনিংস ও খেলছে। তবে আসন্ন আইপিএল কিছুটা চ্যালেঞ্জিং হবে ওর জন্য়। এবার কিন্তু প্রতিপক্ষ দলের বোলাররা ওর বিরুদ্ধে গেমপ্ল্যান সাজিয়েই নামবে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

রাজস্থান রয়্যালসে এবার ওপেনিং পজিশনে নামতে দেখা যাব যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীকে। এতদিন সঞ্জু স্যামসন খেলতেন। তবে এই মরশুমে স্যামসন খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। অন্য়দিকে রাজস্থান রয়্য়ালসের জার্সিতে খেলতে দেখা যাবে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থান রয়্যালস খেলতে নামবে আইপিএলে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব জিতেছিল। ফাইনালে বৈভব ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিল । বৈভব সেই টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান ছিল । সে ৭ ম্যাচে ৪৩৯ রান করেছিল । ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ১৪ বছরের কিশোর। আপাতত ক্রিকেটই যার ধ্যানজ্ঞান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget