এক্সপ্লোর

কুলদীপের হ্যাটট্রিক, ইডেনে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

কলকাতা: ইডেনে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে ২-০ এগিয়ে গেল ভারত। ২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০২ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের এই জয়ে ব্যাট হাতে যেমন বড় অবদান রাখলেন অধিনায়ক বিরাট কোহলি (৯২) ও অজিঙ্ক রাহানে (৫৫), তেমনই বল হাতে অবদান থাকল কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ড্যর। হ্যাটট্রিক করলেন চায়নাম্যান কুলদীপ। তিনি পরপর তিন বলে ফিরিয়ে দিলেন ম্যাথু ওয়েড (২), অ্যাশটন আগর (০) ও প্যাট কামিন্সকে। কপিলদেব ও চেতন শর্মার পর তৃতীয় ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করলেন কুলদীপ। শুরুতে ভুবনেশ্বর কুমার জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেও, স্টিভ স্মিথ (৫৯) ও ট্রেভিস হেড (৩৯) যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ অবশ্য স্বস্তিতে ছিল না ভারত। যুজবেন্দ্র চাহাল হেড ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেওয়ার পরেও লড়াই চালাচ্ছিলেন স্মিথ। তাঁকে ফেরান হার্দিক পাণ্ড্য। দারুণ ক্যাচ নেন পরিবর্ত ফিল্ডার রবীন্দ্র জাডেজা। এরপর কুলদীপের হ্যাটট্রিকে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। শেষপর্যন্ত লড়াই চালান মার্কাস স্টোইনিস (অপরাজিত ৬২)। তবে তাতে ভারতের জয় আটকায়নি। ভুবনেশ্বর ও কুলদীপ তিনটি করে এবং চাহাল ও হার্দিক দুটি করে উইকেট নেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৯২ রান করেন। অজিঙ্ক রাহানে ওপেন করতে নেমে ৫৫ রান করেন। এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। বিরাট ফিরে যাওয়ার পর শেষদিকে দ্রুত উইকেট হারায় ভারত। এর ফলেই বড় রান হল না। ভারতের ইনিংসের শেষদিকে বৃষ্টি নামে। ফলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তবে এর জন্য অস্ট্রেলিয়ার ইনিংসের ওভার সংখ্যা কমেনি। আজ ১৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। কোল্টার নাইলের বলে আউট হলেন রোহিত শর্মা (৭)। বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০২ রান যোগ করার পর আউট হন রাহানে। এরপর মণীশ পান্ডে ব্যাট করতে নামেন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৩ রান করে আগরের বলে ফিরে যান তিনি। ১৩১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ভারতের। ৩৫.৩ ওভারে ১৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ২৪ বলে ২৪ রান করে আউট কেদার যাদব। হার্দিক পাণ্ড্য (২০) ও ভুবনেশ্বর কুমার (২০) শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তাঁরা সফল হননি। কোল্টার-নাইল ও কেন রিচার্ডসন তিনটি করে উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget