এক্সপ্লোর

Asia Cup: গিলের পাশাপাশি এশিয়া কাপে ভারতীয় দলে তিলকও, তরুণ ২ তুর্কির পাশে দাঁড়িয়ে বড় বয়ান প্রাক্তন অজির

Mathew Hadayen On Subhman, Tilak: এরপর থেকে পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই চলেছে। যার এশিয়া কাপেও দলে ঢুকে পড়েছেন। স্কোয়াডে রয়েছেন তরুণ ওপেনার শুভমন গিলও।

সিডনি: গতকালই এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন কে এল রাহুল (K L Rahul) ও শ্রেয়স আইয়ার। রিজার্ভ প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। তবে দল নির্বাচনে সবচেয়ে বড় চমক বোধহয় তিলক ভার্মার উপস্থিতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকার। এরপর থেকে পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই চলেছে। যার এশিয়া কাপেও দলে ঢুকে পড়েছেন। স্কোয়াডে রয়েছেন তরুণ ওপেনার শুভমন গিলও। আর এই দুই তরুণের দলে সুযোগ পাওয়াকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন ম্যাথু হেডেন। প্রাক্তন বিশ্বকাপজয়ী অজি ওপেনার জানিয়েছেন, ''দুজনেই অসাধারণ প্রতিভা। ব্যাটিং, শট নির্বাচনে তুখোড় ওরা। ভারতীয় দলে ইতিবাচক অন্তর্ভূক্তি। গিল এখনও পর্যন্ত খুব বেশি ওয়ান ডে ম্যাচ খেলেনি দেশের জন্য। তিলকও এখনও দেশের জার্সিতে ওয়ান ডে-তে নামেনি। কিন্তু তার মানে এই নয় যে ওরা ভাল পারফর্ম করতে পারবে না। আইপিএল থেকেই এই প্লেয়ারর উঠে এসেছে। আইপিএলে ধারাবাহিক পারফর্ম করেছে এরা।''

প্রাক্তন অজি ওপেনার আরও বলেন, ''ভারতীয় দলের মিডল অর্ডারের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে যে শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদবের মত প্লেয়ার রয়েছে। এই তিন-চার জন প্লেয়ার রোহিত শর্মার জন্য সেরা বিকল্প।'' তবে চাহালের বাদ পড়াতে কিছুটা হতাশ হেডেন। তিনি বলেন, ''চাহালের বাদ পড়াটা সত্যিই দুঃখজনক। আমার মনে হয় এরকম একজন লেগস্পিনার দলে থাকাটা প্রয়োজন ভীষণভাবে। তবে ভারতীয় নির্বাচকরাও নিশ্চই এই বিষয়ে ভেবেছেন। ভারতীয় দলে কুলদীপ যাদবের মত স্পিনারও রয়েছে। সেও দুর্দান্ত লেগস্পিনার। ফলে একজনকেই বেছে নিতে হত।''

এদিকে, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হলেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ আরও বাড়াচ্ছে কেএল রাহুলের নতুন চোট। রাহুলের নাম এশিয়া কাপের দলে থাকলেও, ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে তাঁর নতুন চোট লেগেছে এবং তিনি পুরোপুরি ফিট নন। ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, ''রাহুলকে নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে ও।'' আগরকর যোগ করেছেন, ''রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
IND Vs ENG: বিশ্বকাপ ফাইনালে আগে মাঠে নামবেন গিলরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
বিশ্বকাপ ফাইনালে আগে মাঠে নামবেন গিলরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর

ভিডিও

World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget