এক্সপ্লোর

T20 World Cup: ''বড় প্লেয়ার, আবার প্রমাণ করল'', কোহলিকে সার্টিফিকেট বাবরের

T20 World Cup 2022: চাপের মুখে যেভাবে দলকে উদ্ধার করেছেন কোহলি, তার জন্য প্রাক্তন ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পাক অধিনায়ক।

মেলবোর্ন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর থেকে গোটা বিশ্ব বিরাট বন্দনায় মেতে উঠেছে। ২ দেশের ক্রিকেটার, ক্রিকেট সমর্থকরাই নয় শুধু, অন্যান্য দেশের ক্রিকেটাররাও বলছেন অন্যতম সেরা ইনিংস। এবার বিরাটের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চাপের মুখে যেভাবে দলকে উদ্ধার করেছেন কোহলি, তার জন্য প্রাক্তন ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পাক অধিনায়ক।

কী বলছেন বাবর আজম?

ম্যাচ হারের পর সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, ''আমরা দারুণ বল করেছিলাম। তবে সব কৃতিত্বই অবশ্যই বিরাট ও হার্দিককে দিতে চাই। আমরা ১০ ওভার পর পার্টনারশিপ গড়তে পেরেছিলাম। আমাদেরও সুযোগ ছিল। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত করতে পারিনি। এখানও বিরাটের কৃতিত্ব প্রাপ্য।''

এরপরই ডানহাতি এই ব্যাটার বলেন, ''যখনই ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখনই তা আলাদা একটা চাপ অনুভব করায়। বিরাট যে বড় মাপের প্লেয়ার তা আরও একবার প্রমাণ করল। যেভাবে চাপ কাটিয়ে খেলাটা ধরে নিল, তার কোনও তুলনা হয় না। ওখানেই ম্যাচের রাশ ভারতের হাতে চলে যায়।''

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস লড়াই। বিরাট কোহলির নায়কোচিত অর্ধশতরান। ৪ উইকেটে পাক বধ ভারতের। মেলবোর্নের মহারণে বাজিমাত টিম রোহিতের। কিন্তু সব কিছুর মধ্যেও একটাই বিতর্ক বারবার তাড়া করে বেড়াচ্ছে। তা হল ম্যাচের শেষ ওভারে নওয়াজের নো বল। অনেকেই বলছেন সেটি নো ছিল না। পাক ক্রিকেট সমর্থক থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই তালিকায় শোয়েব আখতারও। 

কী বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস?

ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। বোলার ছিলেন মহম্মদ নওয়াজ। সেই বলে বিরাট একটি ফুলটস ডেলিভারিটি বাউন্ডারি লাইনের বাইরে পাঠান। কিন্তু পাক ক্রিকেটারদের মনে হচ্ছিল যে সেই বলটি ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে শট খেলেছিলেন কোহলি। তাহলে নো বল কেন দেওয়া হল। তাঁদের মনে হচ্ছিল যে বলটি কোমরের উচ্চতায় না থেকে আরও নিচে নামত। যদিও আম্পায়ারের কাছে তারা রিভিউয়ের আবেদন জানালেও তা নাকচ হয়ে যায়। এরপরই শোয়েব আখতার সেই ক্লিপিংয়ের স্ক্রিনশট পোস্ট করে ট্যুইট করেন, ''আম্পায়ার ভাইয়োঁ, ফুড ফর থট আজ রাত কে লিয়ে।'' এই ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''আম্পায়ার ভাইয়েরা, আজ রাতে এই ব্যাপারটা নিয়ে একটু অন্তত ভাববেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget