এক্সপ্লোর

Gavaskar on T20 Captaincy: এই ক্রিকেটারকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক দেখতে চাইছেন গাওস্কর

Gavaskar on T20 Captaincy: বিরাট নেতৃত্ব ছাড়ার পর কে হবেন পরবর্তী অধিনায়ক তা নিয়ে প্রশ্ন উঠছে। এরইমধ্যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার কথাও জানিয়েছেন কোহলি।

মুম্বই: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি নয়। সুনীল গাওস্কর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন রোহিত শর্মাকে। বিরাট নেতৃত্ব ছাড়ার পরই কে হবেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এই মুহূর্তে বিরাটের ডেপুটি রোহিত শর্মাকেই হয়ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। কিন্তু সুনীল গাওস্কর চাইছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই রোহিতের অধিনায়ক হওয়া উচিত। সে বিষয়ে এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, 'আমার মনে হয় আসন্ন বিশ্বকাপেও রোহিত শর্মারই অধিনায়ক হওয়া উচিত। পরপর দু'টি বিশ্বকাপ রয়েছে। এক মাস পর একটা, আর একটা এক বছর পর। সে কারণে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার অধিনায়ক পাল্টানোর কোনও মানে হয় না। দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই আমার পছন্দ।'

সম্প্রতি বিরাটকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অধিনায়ক হিসেবে কোহলিকে পছন্দ নয় দলের অনেকেরই এমনই শোনা যাচ্ছিল। এরই মধ্যে রিপোর্টে উঠে এসেছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর কোহলির নামে বোর্ডে অভিযোগ করেছিলেন ২ সিনিয়র ক্রিকেটার অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের কাছে হারের ফলে বিরাটের রোষের মুখে পড়েন সতীর্থরা। এই ঘটনায় রেগে যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তাঁরা সেখান থেকে ফোন করে বোর্ড সচিব জয় শাহকে বিরাটের বিরুদ্ধে অভিযোগ জানান। সূত্রের খবর, পূজারার ব্যাটিংয়ে একদমই খুশি ছিলেন না বিরাট। দুই ইনিংস মিলিয়ে পূজারা করেন যথাক্রমে ৮ ও ১৫ রান। অন্যদিকে রাহানে করেন যথাক্রমে ৪৯ ও ১৫ রান। দলের এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের খারাপ পারফরম্যান্সের পরই ড্রেসিংরুমে ফিরে নাকি বিরাট খুব বাজে ব্যবহার করেছিলেন তাঁদের সঙ্গে। 

রাহানে ও পূজারার অভিযোগ শোনার পর বিসিসিআই দলের বাকিদেরও মতামত নেয়। সেখানেই নাকি অভিযোগের তালিকা আরও বাড়তে থাকে। বিরাটকে নিয়ে অভিযোগ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কোহলির মনোমালিন্যের কথা অজানা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজে অশ্বিনকে একটি ম্যাচেও খেলাননি কোহলি। রবি শাস্ত্রী শেষ টেস্টে অশ্বিনকে খেলাতে চাইলেও সে ব্যাপারে পাত্তা দেননি তিনি। এই সব তথ্য উঠে আসতেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে তবে কি বিরাটকে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল বোর্ডই। এরই মধ্যে যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা উল্লেখ করে বিরাট সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে। যদিও গাওস্কর চাইছেন, এখনই বিরাটকে সরিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়া হোক। তবে এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে মুম্বই লবির সমর্থনের জন্যই এই কথা বলেছেন সানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget