এক্সপ্লোর

কাল কটকেই একদিনের সিরিজ জিততে চায় ভারত

কটক: টেস্ট সিরিজে ৪-০ জয়। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে অবিস্মরণীয় জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। অধিনায়ক বিরাট কোহলি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দল যখন বিপদে, তখন অধিনায়কের ব্যাটই সবচেয়ে চওড়া হয়ে উঠছে। পাশাপাশি, তরুণ ক্রিকেটাররাও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে কটকে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ভারতীয় দল। বরাবটি স্টেডিয়ামেই সিরিজ পকেটে পুরে নিতে চাইছেন বিরাটরা। পুণেতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটের পাশাপাশি কেদার যাদবও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর ৭৬ বলে ১২০ রানের অসামান্য ইনিংস ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। ভারত একমাত্র দল হিসেবে একদিনের ক্রিকেটে তিনবার ৩৫০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে। তিনবারই দলের জয়ে বড় অবদান ছিল বিরাটের। তিনি চাপের মুখে ভাল খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। ইংল্যান্ড শিবির অবশ্য বিরাটের চেয়েও কেদারের বিস্ফোরক ইনিংসে বেশি চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান স্বীকার করেছেন, কেদার তাঁদের কোনও সুযোগই দেননি। ফলে দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড যথেষ্ট চাপে। বরাবটিতে ভারতের রেকর্ড উজ্জ্বল। এই মাঠে ১৫টি একদিনের ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে ভারত। ফলে আগামীকালের ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়বে। যদিও বিরাটের কিছুটা চিন্তা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ ও শিখর ধবনের খারাপ ফর্ম নিয়ে। দলের আশা, এই তিন ব্যাটসম্যানই দ্রুত ফর্মে ফিরবেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget