এক্সপ্লোর

New Zealand vs Sri Lanka : হাওয়ার তোড়ে ভেসে বেড়াল বল ! হাস্যকর ঘটনা দেখে হাসির রোল সোশ্যালে

Ball gone with the wind : সফররত দল দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে সিরিজে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৮ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। 

ওয়েলিংটন : বলের পথে বাতাস-বিভ্রাট। হাওয়ার তোড়ে কার্যত ভেসে বেড়াল বল ! ওয়েলিংটনে বেসিন রিজার্ভে (Basin Reserve, Wellington) শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের মাঝে ঘটেছে এমনই ঘটনা। যা নিয়ে কার্যত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। খেলার শুরুর দিন থেকেই হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে লাইন-লেংথ ঠিক রাখতে সমস্যায় পড়ছিলেন বোলাররা। আর খেলার চতুর্থ দিনেও যার কোনও অন্যথা হয়নি। 

ফলো-অন করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের মাঝের ঘটনা। শ্রীলঙ্কার ইনিংসের ১২১ তম ওভারের ঘটনা। শ্রীলঙ্কা তখন ব্যাট করছে ২ উইকেটে ১১৩ রানে। বোলিং করছিলেন কিউয়ি স্পিনার মিচেল ব্রেসওয়েল। তাঁর ফ্লাইট করা বল হাওয়ার তোড়ে উড়ে গিয়ে কার্যত আর একটু হলে পড়ছিল পিচেরই বাইরে। যা পিচের একেবারের বাইরের দিকে পড়ে অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যায়। ব্যাট হাতে প্রভাত জয়সূর্য তখন ঠিক বুঝে উঠতে পারছিলেন না বলটাকে মারতে যাবেন, না ছাড়বেন। যদিও সেই চেষ্টা করলেও তাতে লাভ আদৌ হত কি না, সেটা বলা মুশকিল। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাল্টা মরিয়া লড়াই মেলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থও হতে হয়েছে শ্রীলঙ্কাকে। সফররত দল দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে সিরিজে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৮ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৪ রান তুলেছিল। যার জেরে তারা ফলো-অন করতে বাধ্য হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। যারপর ফলো ইন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি ফসকালেও ৯৮ রানের ইনিংসের পথে ধনঞ্জয় ডি সিলভা টেস্ট ক্রিকেটে তাঁর ৩ হাজার রান পূর্ণ করেন। অভিষেককারী উইকেটকিপার ব্যাটার নিশান মাদুসকার সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ ভেঙে জয়ের সন্ধান পেতে শুরু করে কিউয়িরা। ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেওয়ার পর আর মাত্র ৪০ রানের মধ্যে লঙ্কানদের ইনিংস শেষ করে দেন কিউয়ি বোলাররা। টিম সাউদি ও ব্লেয়ার টিকনার তিনটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- ক্রমাগত ব্যর্থ, সূর্যকে সমর্থন ও পরামর্শ প্রাক্তনীদের

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget