এক্সপ্লোর

Hockey India: ফাইভ এস হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন পুরুষদের ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদির

Hockey 5s Asia Cup Champion: পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেখানে নির্ধারিত সময় খেলা ড্র থাকলেও পেনাল্টি থেকে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

নয়াদিল্লি: হকি ফাইভ এস এশিয়া কাপ টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় পুরুষদের হকি দল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেখানে নির্ধারিত সময় খেলা ড্র থাকলেও পেনাল্টি থেকে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এই জয়ের পরই হকি দলকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটে শুভেচ্ছাবার্তায় লেখেন, ''হকি৫স এশিয়া কাপে চ্যাম্পিয়ন! অসাধারণ বিজয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। এটা আমাদের খেলোয়াড়দের অবিচল নিবেদিত এবং এই জয়ের মাধ্যমে, আমরা আগামী বছর ওমানে হকি5স ওয়ার্ল্ড কাপে আমাদের স্থান নিশ্চিত করেছি। আমাদের খেলোয়াড়দের দৃঢ়তা এবং দৃঢ়তা আমাদের জাতিকে অনুপ্রাণিত করতে অব্যাহত রাখে।''

সেমিফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ১০-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। অন্যদিকে পাকিস্তান ওমানকে ৭-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। তবে দুটো দলই হকি ফাইভ এস বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছে।

 এদিকে, শনিবার এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ এ-তে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই। যাতে সুবিধা হল পাক শিবিরের।

নেপালের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেও ১ পয়েন্ট পাওয়ায় পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াল ৩। ২ ম্যাচে। গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের শীর্ষে বাবররা। এশিয়া কাপের প্রথম দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান।

রোহিত শর্মাদের অবশ্য অপেক্ষা করে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। নেপালের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে রোহিতরাও জায়গা করে নিতে পারবেন সুপার ফোরে।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।

কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget