এক্সপ্লোর

Ganguly on IPL 2022: পরের আইপিএল কি ভারতেই? কী বললেন সৌরভ?

IPL Updates: পরের আইপিএল কী হবে? টুর্নামেন্ট কি ভারতে আয়োজিত হবে? নাকি কোনও ঝুঁকি না নিয়ে ফের একবার মরুদেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?

কলকাতা: করোনার ধাক্কায় ২০২০ সালের আইপিএল (IPL) হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালের আইপিএল ভারতে আয়োজিত হলেও মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সংক্রমিত হয়ে পড়েছিলেন টুর্নামেন্ট চলাকালীনই। পরে সেই আইপিএলের বাকি ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

এমনকী, করোনার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান মিলিয়ে। যদিও আয়োজক দেশ ছিল ভারতই।

পরের আইপিএল কী হবে? টুর্নামেন্ট কি ভারতে আয়োজিত হবে? নাকি কোনও ঝুঁকি না নিয়ে ফের একবার মরুদেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?

২০২২ সালের আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’

সৌরভ আরও বলেছেন, ‘কোভিড সমস্যা থাকা সত্ত্বেও আইপিএলকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। গত বছর অতিমারির কারণে রঞ্জি ট্রফি হয়নি। কিছুদিন খেলা বন্ধ ছিল। তবে আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। জুনিয়র ক্রিকেট চলছে। এবং এখনও পর্যন্ত কোভিড নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’

আরও পড়ুন: আগেও রান করে বাদ পড়েছি, নতুন করে কিছু প্রমাণ করার নেই, বাংলাকে জিতিয়ে বলছেন অনুষ্টুপ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়াবাড়ির জন্য দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সফর বাতিলের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। তবে সফর কিছুটা কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে তিন ম্যাচের প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget