এক্সপ্লোর

নতুন মুখ হার্দিক, দলে ইশান্ত-গম্ভীর, চোটের জন্য নেই রোহিত

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। দলে নতুন মুখ অলরাউন্ডার হার্দিক পান্ড্য। প্রত্যাশামতোই চিকুনগুনিয়া সারিয়ে দলে ফিরেছেন পেসার ইশান্ত শর্মা। দু বছর বাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কামব্যাক হয়েছিল গৌতম গম্ভীরের। সিরিজের শেষ টেস্টে অর্ধশতরানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। এরপর রঞ্জিতেও শতরানের ইনিংস খেলেন গম্ভীর। সেইমতো পারফরম্যান্সের সুবাদে দলে রয়ে গেলেন গম্ভীর। ফিটনেস সংক্রান্ত কারণে দলে জায়গা পেলেন না লোকেশ রাহুল, শিখর ধবন ও ভূবনেশ্বর কুমার। থাইয়ে চোট রোহিত শর্মার। দরকার হতে পারে অস্ত্রোপচার। এজন্য তাঁকেও দলের রাইরে রাখা হয়েছে। করুণ নায়ারকে রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে। দলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রর পর চতুর্থ স্পিনার হিসেবে নেওয়া হয়েছে জয়ন্ত যাদবকে। ৯ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে বিসিসিআই যে দল এদিন ঘোষণা করেছে তাতে রয়েছেন পেসার মহম্মদ সামি, উমেশ যাদবের পাশাপাশি আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, মুরলী বিজয় সহ নিয়মিত খেলোয়াড়েরা। দলে নতুন মুখ বলতে হার্দিক । নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হার্দিকের পারফরমেন্স দেখেই তাঁকে টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছে।  নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছেন, অলরাউন্ড দক্ষতার জন্য দলে নেওয়া হয়েছে হার্দিককে। এছাড়া ভারতীয় এ দলে কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে হার্দিকের চালচলন, মনোভাব আমূল বদলে গিয়েছে। এটা হার্দিকের পক্ষে গিয়েছে। প্রসাদ আরও বলেছেন, দেশে এই মুহূর্তে হাতেগোনা কয়েকজন সিমার-অলরাউন্ডারদের মধ্যে একজন হার্দিক। তিনি বলেছেন, কপিল দেবের পর একজন অলরাউন্ডারের খোঁজ করছে ভারত। ও দলের দ্বিতীয় সিমার হতে পারে, যে ব্যাটটাও করতে পারে। করুণ নায়ার প্রসঙ্গে প্রসাদ জানিয়েছেন, ওকে গত এক-দুবছর ধরে গ্রুম করা হচ্ছে। নির্বাচক কমিটি চাইছে, দলে ফেরানোর আগে লোকেশ, ধবন ও ভুবিরা রঞ্জি ম্যাচ খেলে তাঁদের ফিটনেসের পরীক্ষা দিন। ভারতীয় দল:  বিরাট কোহালি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, গৌতম গম্ভীর, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, করুণ নায়ার, মুরলী বিজয়, মহম্মদ সামি, উমেশ যাদব ও হার্দিক পান্ড্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget