এক্সপ্লোর

টেস্টেও একদিনের ম্যাচের মতোই ব্যাটিং করছি, মন্তব্য বিরাটের

নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ম্যাচে যেভাবে ব্যাটিং করেন, টেস্টেও ঠিক সেভাবেই ব্যাটিং করছেন বলে দাবি করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর বিরাট বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুব ভালভাবে ব্যাটিং করছি। আমি বুঝতে পেরেছি, একদিনের ম্যাচে যেভাবে ব্যাট করি, টেস্টেও সেভাবেই ব্যাটিং করতে পারছি। আমি বরাবরই এ বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন উপলদ্ধি করলাম, টেস্টে নিজের ব্যাটিং উন্নত করতে পারি। এখন আর কোনও নির্দিষ্ট ধাঁচে খেলা হয় না। নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনও ফর্ম্যাটেই সফল হওয়া যায়।’ এই টেস্টের প্রথম ইনিংসে ২৪৩ রান করেন বিরাট। টেস্টে এটা তাঁর ষষ্ঠ দ্বিশতরান। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে এই নজির গড়েছেন বিরাট। টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতরানের হিসেবে এখন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের সঙ্গে একই সারিতে বিরাট। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম না, সবসময় পরিস্থিতির কথা মাথায় রাখা কঠিন ছিল। আমি টেস্টে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার সময় চাপে থাকতাম। শতরান করার পর চাপমুক্ত হতাম। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। অধিনায়ক হিসেবে ১০০ বা দেড়শো রান করার পরেও ব্যাটিং করে যেতে চাই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বোলাররা যাতে বিপক্ষের ব্যাটসম্যানদের অলআউট করার জন্য অতিরিক্ত ওভার পায়, সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি।’ ভারতীয় দল এই টেস্টে জিততে না পারায় কিছুটা হতাশ ভারতের অধিনায়ক। তবে তিনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন। সতীর্থ রোহিত শর্মাকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তিনি আরও বলেছেন, অত্যধিক ওয়ার্কলোডের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের সিরিজে তিনি বিশ্রাম নিচ্ছেন।

সেরা শিরোনাম

Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget