এক্সপ্লোর

আমি নির্দোষ, নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাব, বলছেন ভারোত্তলক সঞ্জিতা চানু

নয়াদিল্লি: ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত ভারোত্তলক সঞ্জিতা চানু নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। তিনি বলেছেন, ‘আমি নির্দোষ। কোনও নিষিদ্ধ পদার্থ গ্রহণ করিনি। জাতীয় ফেডারেশনের সহায়তায় নির্বাসনকে চ্যালেঞ্জ জানাব।’ সম্প্রতি গোল্ড কোস্টে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন সঞ্জিতা। কিন্তু তিনি ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশন। জানানো হয়েছে, গত বছরের নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে প্রতিযোগিতা না চলা অবস্থায় ডোপ টেস্টের জন্য সঞ্জিতার মূত্রের নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষাতেই ব্যর্থ হয়েছেন তিনি। ভারতীয় ভারত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক সহদেব যাদব অবশ্য সঞ্জিতার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘ডোপ পরীক্ষার ফল প্রকাশ এত দেরিতে হল কেন, সেটা আমি বুঝতে পারছি না। নমুনা দেওয়ার পর ও গত নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেয় এবং এ বছরের এপ্রিলে কমনওয়েলথ গেমসে সোনা জেতে। আমরা বি স্যাম্পল পরীক্ষার জন্য আবেদন জানিয়েছি। আইনজীবীও নিয়োগ করা হয়েছে। আমি নিশ্চিত, সঞ্জিতা নিষিদ্ধ মাদক গ্রহণ করেনি। ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ভারতের সোনা হারানোর কোনও আশঙ্কা নেই।’ ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পরেই নির্বাসিত হয়েছেন মণিপুরের এই ভারোত্তলক। বি স্যাম্পল পরীক্ষাতেও তিনি যদি ব্যর্থ হন, তাহলে চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়ামহলে ভারতের মুখ পুড়বে।

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget