এক্সপ্লোর

Hanuma Vihari: 'সব অভিযোগ মিথ্যে', হনুমার পাল্টা সোশ্য়াল মিডিয়ায় এসে মুখ খুললেন রাজনীতিকের ছেলে

Hanuma Vihari Update: এমনকী এও জানিয়েছিলেন যে আর এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলবেন না তিনি। এরপরই এবার নিজেই সর্বসমক্ষে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন যাকে নিয়ে এত আলোচনা সেই প্রুধভিরাজ।

বিশাখাপত্তনম: রাজ্য দলের নেতৃত্ব ছাড়তে হয়েছিল চাপের মুখে পড়ে। তাও আবার দলেরই জুনিয়র ক্রিকেটারের রাজনীতিক বাবার শাসানিতে অ্য়াসোসিয়েশনের রোষের মুখে পড়তে হয়েছিল। গতকালই বিস্ফোরক মন্তব্য করেছিলেন হনুমা বিহারি। দেশের জার্সিতে ১৬ টেস্ট খেলা ডানহাতি ব্যাটার তাঁর রাজ্য দল অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকেও আঙুল তুলেছিলেন। এমনকী এও জানিয়েছিলেন যে আর এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলবেন না তিনি। এরপরই এবার নিজেই সর্বসমক্ষে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন যেই ক্রিকেটারকে নিয়ে এত আলোচনা হচ্ছে সেই প্রুধভিরাজ। হনুমার তোলা সব অভিযোগই মিথ্যে বলে নিজের সোশ্য়াল মিডিয়া ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন তরুণ ক্রিকেটার। তিনি লিখেছেন, ''নমস্কার বন্ধুরা, আমিই সেই ছেলে, যাকে আপনারা সবাই কমেন্ট বক্সে খুঁজছেন। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যে। কোনও প্লেয়ারই খেলার থেকে বড় হতে পারে না। তবে ব্যক্তিগত সম্মানটা অনেক বেশি জরুরি। সেদিন কী হয়েছিল দলের সবাই জানে। সিমপ্যাথি গেমস খেলে যাও।''

 

গতকালই নিজের সোশ্যাল মিডিয়ায় হনুমা অভিযোগ করেছিলেন যে, তাঁকে অপদস্থ করা হয়েছে। রঞ্জিতে বাংলার বিরুদ্ধে ম্য়াচ চলাকালিন এমনটা হয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। বিশাখাপত্তনমে যে ম্যাচে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট অর্জন করেছিল অন্ধ্র প্রদেশ। রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে মধ্য প্রদেশের কাছে মাত্র ৪ রানে হেরে বিদায় নেয় অন্ধ্রপ্রদেশ। প্রথমবারের জন্য রঞ্জি সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল অন্ধ্র প্রদেশের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়। দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫৫ রান করেন হনুমা। তাতেও দলকে জেতাতে পারেননি। এরপরই এক বিস্ফোরক মন্তব্য করে হনুমা লেখেন, ''বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে আমি দলের অধিনায়ক ছিলাম। সেই ম্যাচ চলাকালিন আমি দলের ১৭তম সদস্যকে বকাঝকা করেছিলাম। তাতে সেই ক্রিকেটার তার বাবাকে অভিযোগ করে। তার বাবা একজন রাজনীতিবিদ। তিনি অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে আমার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। সেই ম্যাচে আমরা গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে লিড নেওয়ার পরেও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বলা হয়। আমার কোনও দোষ না থাকা সত্ত্বেও।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget