এক্সপ্লোর

দেখুন: ‘ধোনি যা বলে চোখ বুজে মেনে চলি’, ‘চাহল টিভি’কে বললেন কেদার

হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে গত শনিবার রান তাড়া করতে নেমে একটা সময় ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু কেদার যাদব ও মহেন্দ্র সিংহ ধোনির অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটিতে ভর করে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ধোনি ৭২ বলে ৫৯ এবং কেদার ৮৭ বলে ৮১ রান করেন। সেইসঙ্গে একটি উইকেটও নিয়েছিলেন কেদার। এজন্য তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়। ম্যাচের পর দলের সহ খেলোয়াড় যজুবেন্দ্র চাহলের চ্যাট শো চহাল টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে দলের এই স্মরণীয় রান তাড়ার ব্যাপারে তাঁকে সাহায্য করার জন্য কৃতিত্ব দিলেন ধোনিকে। ৩৩ বছরের কেদার বলেছেন, ধোনি যা বলে, আমি তা চোখ বুজে অনুসরণ করি আর সফল হই। তোমার বরং ধোনিকে জিজ্ঞাসা করা উচিত যে, কীভাবে ওই সব কৌশল চিন্তা করে অন্যদের তা বলে সাফল্যের সুযোগ করে দেন এবং আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলেন। কেদার আরও বলেছেন, আমি ওকে বলেছিলাম যে, আমি কোনও কিছু বা কোনও লক্ষ্য তাড়া করতে ভীত নই, যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে থাক। তাই ধোনি সাম নে থাকলে সবকিছু এমনিতেই ঠিকঠাক হয়ে যায়। কেদার বলেছেন, আমাদের দুজন বিশ্বমানে ওপেনার রয়েছে। তাই ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাটিং করতে চাই না। মিডল অর্ডারে ব্যাট করেই খুশি। আমি এখানেই ভালো খেলছি এবং টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাই নির্দিষ্ট করে দিয়েছে। মাহি ভাইয়ের সঙ্গে খেলাটা সবসময়ই স্পেশ্যাল। ছোটবেলা থেকে ওকে দেখছি। এখন ওর সঙ্গে খেলে ম্যাচ জেতানোক সুযোগ পাচ্ছি। এটা একটা স্বপ্নের মতো। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget