এক্সপ্লোর

IND vs SA: ''রাহুলের এই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে...'' ভারতীয় ব্যাটারকে কী সার্টিফিকেট দিলেন সানি?

Gavaskar On KL Rahul: ভারতের স্কোর গিয়ে পৌঁছোয় ২৪৫-এ। যার অন্যতম কারণ কে এল রাহুলের ১০১ রানের ইনিংস। ১৩৭ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। 

সেঞ্চুরিয়ন: ২০২১-২২ মরসুমে যখন শেষবার ভারত (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল, সেবারও তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই মাঠে। চলতি সফরেও প্রথম টেস্টেই কে এল রাহুলের ব্যাট থেকে এল দুরন্ত শতরান। এক সময় ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকে ভারতের স্কোর গিয়ে পৌঁছোয় ২৪৫-এ। যার অন্যতম কারণ কে এল রাহুলের ১০১ রানের ইনিংস। ১৩৭ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। রাহুলের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ ইনিংসের মধ্যে থাকবে সেঞ্চুরিয়নে আজ খেলা কে এল রাহুলের এই ইনিংস, এমনই মনে করেন তিনি। 

ভারতের প্রথম ইনিংসের পরে সম্প্রচারকীর চ্যানেলে এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''আমি গত ৫০ বছর ধরে ক্রিকেট দেখছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ ইনিংসের মধ্যে থাকবে এই ইনিংস। কারণ এখানকার পিচ একেবারেই ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিল না। একজন ব্যাটার এমন পিচে কখনওই নিশ্চিত থাকতে পারে না যে সে রান পাবেই। এই পরিস্থিতি রাহুলের ইনিংসের যত প্রশংসাই করা হোক না কেন, তা কম হবে।''

উল্লেখ্য, কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ে একসময় ভারতীয় দল ২৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল। যশস্বী জয়সওয়াল (১৭), রোহিত শর্মা (৫), শুভমন গিলদের (২) নিয়ে তৈরি ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের ৬৮ রানের পার্টনারশিপ ভারতীয় দলের ইনিংসকে কিছুটা স্থিরতা প্রদান করলেও, দুই তারকাকেই যথাক্রমে ৩৮ ও ৩১ রানে ফেরান রাবাডা। 

তবে এখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন রাহুল। তাঁকে প্রথমে সঙ্গ দেন শার্দুল ঠাকুর, তারপর মহম্মদ সিরাজ। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়েই দুরন্ত লড়াই চালান রাহুল। আট উইকেটের বিনিময়ে ২০৮ রানে প্রথম দিন শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় দিনে মেঘলা আবহাওয়া সিরাজ বেশ খানিকচা সময় রাহুলকে সঙ্গ দেন। তবে পরিস্থিতি বুঝে পাল্টা আক্রমণ চালান রাহুলও। দুরন্ত ছক্কা মেরে নিজের কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র দ্বিতীয় ভারতীয় টেস্ট কিপার হিসাবে 'SENA' দেশে শতরান হাঁকালেন রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget