এক্সপ্লোর

Jaydev Unadkat Update: আর একটা সুযোগ দাও, কাতর আবেদন বোলারের, পোস্ট ভাইরাল

Jaydev Unadkat News: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেট টেস্টে কোনও উইকেট পাননি জয়দেব উনাদকাট। তার পর বাদও পড়ে যান। মাঝে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেললেও টেস্ট ম্যাচে আর সুযোগ পাননি।

রাজকোট: জাতীয় দলের হয়ে তিনি একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। সেটাও প্রায় ১২ বছর আগে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেট টেস্টে কোনও উইকেট পাননি জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তার পর বাদও পড়ে যান। মাঝে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেললেও টেস্ট ম্যাচে আর সুযোগ পাননি।

যে হতাশা কুড়ে কুড়ে খায় সৌরাষ্ট্রের বাঁহাতি পেসারকে। এতটাই যে, সোশ্যাল মিডিয়ায় আর একটি সুযোগের জন্য কাতর আবেদন জানালেন ৩০ বছর বয়সী ফাস্টবোলার।

ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাস্টবোলার জয়দেব উনাদকাট একটি ট্যুইট করেছেন। সেটি বেশ ভাইরাল হয়েছে। উনাদকাট দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভাল বোলিং করছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলে  ফিরতে পারছেন না। উনাদকাট একটি লাল বলের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘প্রিয় লাল বল, দয়া করে আমাকে আরও একটি সুযোগ দাও.. কথা দিচ্ছি, আমি তোমাকে গর্বিত করব!’

জয়দেব উনাদকাট ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর আর তিনি টেস্ট দলে ফিরতে পারেননি। ৩০ বছর বয়সী উনাদকাট তার ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে নির্বাচকদের যেন বার্তা দিয়েছেন। প্রিয় লাল বলকে তিনি বলেছেন তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হোক।

উনাদকাট ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ ছাড়াও ৭টি ওয়ান ডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২২টি উইকেট নিয়েছেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন। উনাদকাট প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯টি ম্যাচে ৩২৭টি উইকেট নিয়েছেন এবং লিস্ট এ ক্রিকেটে ১০৬টি ম্যাচে ১৪৯টি উইকেট নিয়েছেন। 

ঘরোয়া ক্রিকেটে উনাদকাট সৌরাষ্ট্রের হয়ে খেলেন। সৌরাষ্ট্র বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন। তাঁর দল ২০১৯-২০ সালে বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছিল। করোনার বাড়বাড়ন্তের জেরে সোমবার রঞ্জি ট্রফি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের এই সিদ্ধান্তের পর জয়দেব উনাদকাট এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget