এক্সপ্লোর

দরিদ্র পরিবারের শিশুরা ক্রিকেট খেলতে চাইলে সাহায্যে রাজি সচিন

লন্ডন: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সম্প্রতি বাংলার একটি স্কুলকে অর্থ সাহায্য করেছেন। অন্যান্য রাজ্যের স্কুলগুলিকেও সাহায্য করেছেন রাজ্যসভার এই সাংসদ। এবার তিনি ক্রিকেট খেলতে ইচ্ছুক গরিব পরিবারের বাচ্চাদের সাহায্য করার কথা জানালেন।   তাঁর এই ইচ্ছা প্রকাশ করে সচিন বলেছেন, ‘যে ব্যাটটা কিনতে চাইছি সেটা কেনার মতো টাকা না থাকলে কেমন লাগে সেটা আমি জানি। তাই হতদরিদ্র পরিবারের যে শিশুরা ক্রিকেট খেলতে চায়, তাদের সাহায্য করতে চাই। এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের উপযুক্ত সরঞ্জাম কেনার অর্থ নেই। ফলে চাইলেও তারা বেশিদূর যেতে পারে না। রাজ্যের হয়ে খেলেই তাদের সন্তুষ্ট থাকতে হয়। আমি এই ক্রিকেটারদের সাহায্য করতে চাই। তারা যাতে শুধু আরও ভাল খেলার কথা ভাবতে পারে, সেটা নিশ্চিত করাই আমার লক্ষ্য। একটি ব্যাট ভেঙে গেলে কী হবে, সেটা যেন এই ক্রিকেটারদের ভাবতে না হয়। ওরা যেন খোলা মনে খেলতে পারে।’   সচিন আরও বলেছেন, ‘১৯৮৩ সালে কপিল দেবকে বিশ্বকাপ নিতে দেখার পরেই ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল। তথন থেকেই আমি স্বপ্নের পিছনে ছোটা শুরু করেছিলাম। সেই স্বপ্ন পূরণ করার জন্য ধাপে ধাপে এগোতে হয়েছে। প্রথম দিন থেকেই আমি সবচেয়ে ভাল ব্যাট পাইনি। তাই যে বাচ্চাদের ব্যাট কেনার ক্ষমতা নেই তাদের আমি সাহায্য করতে চাই। ২২ গজে গিয়ে ব্যাট করা সেরা অনুভূতি। যত বেশি সম্ভব বাচ্চাকে এই অনুভূতির শরিক করতে চাই আমি।’   সচিন নিজে ধনী পরিবারের সন্তান ছিলেন না। ক্রিকেটার হওয়ার জন্য তাঁকে অনেক লড়াই করতে হয়েছে। সেই কারণেই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ক্রিকেটারদের সমস্যার কথা বোঝেন তিনি। যখন খেলতেন তখন ১০০ কোটি ভারতীয় তাঁকে ঘিরেই স্বপ্ন দেখতেন। এবার বাচ্চাদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে চাইছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Norway: নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরি সংক্রমণের হানা! নিভৃতবাসে পাঠানো হল ফুটবলারকে
নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরি সংক্রমণের হানা! নিভৃতবাসে পাঠানো হল ফুটবলারকে
Kylian Mbappe: মরক্কো ম্য়াচের মাঝে মাঠেই বসে পড়লেন, বিশ্বকাপের মাঝেই ফ্রান্সের চিন্তার কারণ এমবাপের চোট
মরক্কো ম্য়াচের মাঝে মাঠেই বসে পড়লেন, বিশ্বকাপের মাঝেই ফ্রান্সের চিন্তার কারণ এমবাপের চোট
India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget