এক্সপ্লোর

IPL 2026: আজই কি আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হবে? কী জানালেন রাজীব শুক্ল?

IPL: বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে  নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই আইপিএলের সূচি ঘোষণা করা হবে।

মুম্বই: আইপিএলের প্রথম ২০ ম্যাচের জন্য সূচি ঘোষিত হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। নির্বাচনের কথা ভেবেই পুরো সূচি ঘোষণা করা হয়নি। তবে আজই নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে যাবে। বিকেল ৪টায় পশ্চিমবঙ্গ সহ আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে দেওয়া হবে। তারপরই হয়ত আইপিএলের সূূচিও ঘোষিত হতে পারে। এই বিষয়ে বার্তা দিয়েছেন রাজীব শুক্ল। 

বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে  নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই আইপিএলের সূচি ঘোষণা করা হবে। বিসিসিআইয়ের তরফে দ্রুতই আইপিএলের বাকি ম্য়াচগুলোর সূচি ঘোষণা করে দেওয়া হবে। তবে নির্দিষ্ট কোনদিনে তা ঘোষণা করা হবে, তা এখনও জানানো হয়নি।

আইপিএলের সূচি ঘোষণা হওয়ার পর কৌতূহল ছিল উদ্বোধনী ম্যাচ কোথায়, কাদের মধ্যে খেলা হবে তা নিয়ে। এমনিতে রীতি হচ্ছে, গতবার যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের ঘরের মাঠেই পরের আইপিএলের উদ্বোধন হবে। পাশাপাশি আগেরবারের দুই ফাইনালিস্ট দল প্রথম ম্যাচ খেলে থাকে। তবে শোনা যাচ্ছিল, এবার প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস নাও হতে পারে। দেখা গেল, সেটাই হল। ২৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। সন্ধ্যা ৭.৩০ থেকে হবে সেই ম্যাচ। 

এদিকে, আইপিএলে কেকেআর ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার পরই বিতর্ক শুরু হয়েছে। পিএসএলের পক্ষ থেকে মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে পিএসএল। ওয়েস্ট ইন্ডিজ়ের শামার জোসেফের পরিবর্তে মুজ়ারাবানিকে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু মুজ়ারাবানি মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে কেকেআরে যোগ দিয়েছেন। তারপরই কড়া অবস্থান পিসিবির। চুক্তি ভাঙায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এগোচ্ছে পিসিবি। গত মরশুমেও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বস্ক পেশোয়ার জালমি ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। তারপর তাঁকে এক মরশুম পিএসএল থেকে নির্বাসিত করা হয়েছিল।

ক্রিকেটীয় শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের দিক থেকে অনেক এগিয়ে। পিএসএলে তাই নাম থাকার পরও যখনই আইপিএলে খেলর সুযোগ পেয়েছেন ব্লেসিং মুজারাবানি, তখনই তিনি আইপিএলে খেলার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। কেকেআর মুজারাবানিকে পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কারণ হর্ষিত রানা ছিটকে গিয়েছেন প্রায় গোটা মরশুম থেকেই। আর পাথিরানাকেও পাচ্ছে না শুরুর দিকে কেকেআর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget