এক্সপ্লোর

আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, স্মিথের সঙ্গে আলোচনায় এ কী বললেন কোহলি

২০১৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছিল ভারত।

নয়াদিল্লি : অ্যাডিলেড ম্যাচ চলছে অস্ট্রেলিয়াতে। আর সেই ম্যাচের মাঝেই খোলামেলা আড্ডায় বসলেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ। যারা প্রজন্মের সেরা ব্যাটসম্যান বলে পরিচিত। নিজেদের সেরা খেলা, চ্যালেঞ্জ সহ নানা কথা উঠে এল তাঁদের আলোচনায়। আর এই আড্ডায় বিরাট জানালেন, নিজের সেরা ম্যাচের পর তিনি কার্যত ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছিল ভারত। ৫১ বলে ৮২ রান করেন তিনি। আর তার ফলেই সেমি ফাইনালে ওঠে ভারত। তবে নিজের এই পারফরম্যান্স নিজেই বিশ্বাস করতে পারেননি বিরাট। কোহলি এদিন বলেন, আমি বুঝতেও পারিনি কীভাবে সবটা হল। ভারতের শেষ ৬ ওভারে ৬৭ রান দরকার ছিল। ওই পর্যায়ে দাঁড়িয়ে জেতাটা খুব কঠিন ছিল। তবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ওই ম্যাচ সামলেছিলেন কোহলি। ৯টা ৪ এবং ২টো ৬ মারেন তিনি। তাতে পিছু হটে অস্ট্রেলিয়া। কোহলির কথায়, আমরা যথেষ্ট চাপের মধ্যে ছিলাম। কিন্তু ওই ম্যাচ আমাদের কাছে খুব স্পেশাল ছিল। বিসিসিআই-এর পোস্ট করা ভিডিওতে কোহলি বলেছেন, পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছিল। আজও বুঝতে পারি না কীভাবে ম্যাচটা জিতলাম আমরা। আমি রীতিমতো ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। উল্লেখ্য, ওই ম্যাচে ২০ ওভারে ১৬০ রান করে অস্ট্রেলিয়া। ৯৪ রানে ৪ উইকেটে ময়দানে নামেন কোহলি। ক্রিজে তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দুজনের হাত ধরে সেরা ১০ ম্যাচের মধ্যে একটা ম্যাচ হয় এটি। এদিনের আড্ডায় ২০১৪ সালের সিরিজের কথাও উঠে আসে। যেখানে তাঁরা দুজনেই অধিনায়ক ছিলেন। ওই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে ভয়ানক অভিজ্ঞতার পর এই সিরিজ খেলেন বিরাট। ফলে সিরিজের শুরুটা খুব একটা ভাল হয়নি। কোহলি মজার ছলে বলেন, আমার চোখের সামনে ভেসে উঠত আমরা খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। লাঞ্চের আগে ৪ বল খেলা হয়েছে। হঠাৎই মাইকেল স্মিথ আমার মাথায় বল দিয়ে মেরেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget