এক্সপ্লোর

ফিনিশার হতে চাই, ধোনি হতে পারব না: হার্দিক

ব্যাটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হার্দিক।

নয়াদিল্লি: চলতি বছরেই অক্টোবর-নভেম্বর মাস নাগাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আর তারজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য দল বাছাই নিয়ে যে বিপাকে দেশকে পড়তে হয়েছিল, এবার যেন তেমনটা না হয়, সেবিষয়ে যথেষ্ট সচেতন ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে রোহিত শর্মা, কেএল রাহুল নাকি রোহিত শর্মা এবং শিখর ধবন, এ নিয়ে এখন থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। চার নম্বরে শ্রেয়স আইয়ারও পোক্ত হচ্ছেন। হাতে রয়েছেন ঋষভ পন্থও। মহেন্দ্র সিংহ ধোনি খেললে সমীকরণ বদলাতে পারে। এই পরিস্থিতিতে দলে যদি হার্দিক পাণ্ড্যরও ঠাঁই হয়, তাহলে কী হবে? বোলার হিসেবে তাঁর ভূমিকা থাকবে এনিয়ে কোনও সন্দেহ নেই। তবে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতেও যে তিনি দলের পছন্দ হয়ে উঠতে পারেন সে সম্ভাবনাও ফেলে দেওয়া যায় না। হার্দিক নিজেও ব্যাটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালন করতে চান হার্দিক।

তাহলে কি ধোনির জায়গা নেবেন তিনি? উত্তর হল, না। হার্দিক ফিনিশার হতে চান। ঠিকই। তবে ধোনি হতে পারবেন না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি কখনই ধোনির জুতোয় পা গলাতে পারব না এবং সে কথা আমি ভাবিও না। তবে সত্যি বলতে আমি চ্যালেঞ্জ নিতে চাই। আমি যাই করব, তা দলের ভালর জন্যই করব।”

প্রসঙ্গত, গত বছর সেপ্টম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছেন হার্দিক।  চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। সার্জারি হয়েছে। বিশ্রামের পর মাঠে ফিরেছেন। নিজের নেট প্র্যাক্টিসের ভিডিও শেয়ার করে বার্তা দিয়েছেন, তিনি সুস্থ এবং শীঘ্রই ফিরবেন। আন্তর্জাতিক দলে না থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলতে পারেন হার্দিক।

এই সাক্ষাৎকারে কফি উইথ করণের বিতর্কিত এপিসোড নিয়েও কথা বলেন তিনি। তাঁর বক্তব্য ওই এপিসোডে বল তাঁর কোর্টে ছিল না। যা ঘটেছে, তার ওপর নিয়ন্ত্রণ ছিল না, মন্তব্য হার্দিকের।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget