এক্সপ্লোর

ICC on WTC: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদল আনল আইসিসি

বুধবার পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। নতুন নিয়মে একটি টেস্ট ম্যাচ জিতলে এখন ১২ পয়েন্ট পাবে জয়ী দল।

দুবাই: সদ্য কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে। ভারতকে হারিয়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। তার কিছুদিনের মধ্যেই বুধবার পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি। নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

নতুন এই নিয়মেই ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চলবে দ্বিতীয়বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী মাস থেকেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সিরিজ শুরু হয়ে যাবে। পয়েন্ট সিস্টেমে যেরকম বদল করা হয়েছে, তাতে নতুন নিয়মে একটি টেস্ট ম্যাচ জিতলে এখন ১২ পয়েন্ট পাবে জয়ী দল। ম্যাচ ড্র হয়ে গেলে যে দুই দলের মধ্যে খেলা হবে, প্রত্যেক দলই ৪ পয়েন্ট করে পাবে। আর ম্যাচ টাই হয়ে গেলে সেক্ষেত্রে ৬ পয়েন্ট করে পাবে প্রত্যেক দল।

আইসিসির তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে যে, 'আমাদের কাছে গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে অনেক অভিযোগ এসেছিল। তার পরিবর্তন করা দরকার হয়ে পড়েছিল। সেই মতোই এবার সেই পয়েন্ট সিস্টেমে কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' উল্লেখ্য, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো প্রথমসারির ক্রিকেট দলগুলো আগেরবারের পয়েন্ট সিস্টেম নিয়ে সমালোচনা করেছিল।

আগের পয়েন্ট সিস্টেম অনুযায়ী ২ কিংবা ৫ টেস্টের সিরিজ জিতলে মোট ১২০ পয়েন্ট  পেত যে কোনও দল। কিন্তু প্রতি ম্যাচের পয়েন্ট দেওয়া হত না। কিন্তু এবার সেই নিয়মই বদল আনা হচ্ছে। এবার থেকে প্রতি ম্যাচ হিসেবে পয়েন্ট পাবে দল। নতুন নিয়মে প্রতিটা সিরিজের পরই আইসিসি জয়ী দলকে পয়েন্ট দেবে। 

নতুন নিয়মে ৯টি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে। মোট ৬টি সিরিজে অংশ নেবে তারা। তিনটি হোম সিরিজ ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে তাঁরা। 

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আসার আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম বদলানোর স্বপক্ষে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। এরপরই সব দেশের সঙ্গে কথা বলে পয়েন্ট সিস্টেমে বদল আনার চেষ্টা করল আইসিসি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget