এক্সপ্লোর

ভবিষ্যতে ক্রিকেটের উপযুক্ত পরিবেশের শর্তের মধ্যে বায়ুদূষণকে রাখার ভাবনা আইসিসি-র

নয়াদিল্লি: দিল্লির ফিরোজ শাহ কোটলায় সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টে বায়ুদূষণের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল আইসিসি। ভবিষ্যতে খেলার উপযুক্ত পরিবেশের শর্তের মধ্যে বায়ুদূষণও যুক্ত হতে পারে। এ বিষয়ে আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, ‘দিল্লি টেস্টে যে পরিবেশে খেলা হয়েছে, সেটা আইসিসি-র নজরে আছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে ইতিমধ্যেই মেডিক্যাল কমিটির পরামর্শ চাওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আইসিসি-র বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।’ দিল্লি টেস্ট চলাকালীন মারাত্মক দূষণের ফলে শ্বাসকষ্টের কথা জানান শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারই। কয়েকজন বমিও করেন। ভারতের ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা দূষণ-নিরোধক মুখোশ পরে ফিল্ডিং করছিলেন। দূষণের জন্য ২৬ মিনিট খেলা বন্ধ থাকে। এই ঘটনাকে ভালভাবে নেয়নি আইসিসি। সেই কারণেই দূষণ নিয়ে আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে বেশি হলে খেলা বন্ধ করে দেওয়া হতে পারে বলে আইসিসি সূত্রে খবর। বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ‘আইসিসি-র খেলার উপযুক্ত পরিবেশের শর্তে আবহাওয়ার কথা বলা আছে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এই প্রথম দূষণের কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এটা অভিনব ঘটনা।’ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক কে কে অগ্রবাল বিসিসিআই-কে চিঠি দিয়ে বায়ুদূষণের বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করার আর্জি জানিয়েছেন। তাঁর মতে, দিল্লি টেস্টে ভয়াবহ দূষণ সত্ত্বেও খেলা বন্ধ না হওয়ায় ক্রিকেটারদের শারীরিক ক্ষতি হওয়ার ঝুঁকি ছিল।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget