এক্সপ্লোর

PAK vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে আজ জয়ের সরণিতে ফেরার লড়াই শাহিনদের, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?

ICC World Cup 2023: তুলনামূলকভাবে পাকিস্তান ব্যাটাররা ঠিকঠাক পারফর্ম করেছেন। বাবর না চললেও, মহম্মদ রিজওয়ান ইতিমধ্যেই শতরান হাঁকিয়ে ফেলেছেন। তবে সবথেকে প্রভাবিত করেছেন আব্দুল্লা শফিক।

চেন্নাই:  বেশ টালমাটাল অবস্থা পাক ক্রিকেটে এই মুহূর্তে। ওয়ান ডে বিশ্বকাপে একের পর এক হার। চাপ বাড়ছে বাবর আজমের (Babar Azam) ওপর। তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা উঠছে। পাকিস্তান দলের (Pakistan Cricket Team) চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পারফর্ম না করার মূল কারণ তাঁদের বোলিং। নাসিম শাহ নেই। শাহিন শাহ আফ্রিদিকেও নিজের সেরা ফর্মে দেখা যায়নি। ফলে পাকিস্তানের ঐতিহাসিকভাবে সবথেকে শক্তিশালী পক্ষ দলের সঙ্গে না দেওয়ায় দল সেরাটাও দিতে পারছে না। 

তুলনামূলকভাবে পাকিস্তান ব্যাটাররা ঠিকঠাক পারফর্ম করেছেন। বাবর না চললেও, মহম্মদ রিজওয়ান ইতিমধ্যেই শতরান হাঁকিয়ে ফেলেছেন। তবে সবথেকে প্রভাবিত করেছেন আব্দুল্লা শফিক। ধারাবাহিকভাবে পারফর্ম করে দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। তবে দলের মিডল অর্ডারে রিজওয়ান বাদে কেউই তেমন বড় রান করতে পারেনি।

কাদের ম্যাচ

বিশ্বকাপে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

কোথায় খেলা

কখন শুরু?

ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

 

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket Team) টপ থেকে মিডল অর্ডার, সব ব্যাটাররাই ছন্দে। শেষ বিশ্বকাপে খেলতে নামা কুইন্টন ডি'কক স্বপ্নের ছন্দে রয়েছেন। মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাই কার্যত এক ব্যাটার কম নিয়ে খেললেও, প্রোটিয়াদের তেমন চাপে পড়তে হচ্ছে না।

অপরদিকে, দলের বোলিং বিভাগেই কেউই এককভাবে নজর না কাড়লেও, এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা প্রমাণ দিচ্ছে যে ক্রিকেট টিমগেম। পাঁচ ম্যাচের প্রতিটিতেই দলের সব বোলাররা উইকেট নিয়েছেন। বোলিংয়ে উন্নতির জায়গা থাকলেও, তাই প্রতিপক্ষকে আউট করতে কিন্তু খুব চাপে পড়তে হচ্ছে না তাঁদের।

একদিকে যেখানে এক দল দুরন্ত ফর্মে, অপরদিকে সেখানে আরেক দল খাদের কিণারায়। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জয়ের ভিন্ন ভিন্ন তাগিদ রয়েছে। দর্শকরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন। উপরন্তু, ১৯৯৯ সালের পর থেকে বিশ্বকাপে পাকিস্তানকে হারায়নি দক্ষিণ আফ্রিকা। তাই তাঁদের সামনে প্রায় আড়াই দশকের ইতিহাস বদলে ফেলারও হাতছানি রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget