এক্সপ্লোর

ICC on Olympic: অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট

Los Angeles 2028: পুরুষ ও মহিলা উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে।

মুম্বই: সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনা এবার অবশেষে সত্যি হল। সরকারিভাবে অলিম্পিক্স কমিটির তরফে ২০২৮ লস অ্যাঞ্জেলস (Los Angeles 2028) অলিম্পিক্সে ক্রিকেটের (Cricket) অন্তুর্ভুক্তি করার কথা ঘোষণা করা হল। সোমবার, ১৬ অক্টোবর মুম্বইয়ে আইওসির সেশনেই এই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটি নেওয়া হয়। অলিম্পিক্সে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। পুরুষ ও মহিলা উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে।

এবারের আইওসি সেশনটি ভারতেই আয়োজিত হচ্ছে। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতে এই সেশন আয়োজিত হচ্ছে। ৪০ বছর আগে শেষবার তা এই দেশের মাটিতে আয়োজিত হয়েছিল। সেই ভারতে আয়োজিত সেশনেই ক্রিকেটর অন্তর্ভুক্তি ঘটল। অবশ্য শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হল। সেগুলি হল বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ় এবং স্কোয়াশ। আইওসির সদস্য নীতা আম্বানি (Nita Ambani) এই সিদ্ধান্তটির কথা সরকারিভাবে ঘোষণা করেন। তিনি বলেন, '২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি খুবই ভাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন স্থানে অলিম্পিক্সের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আইওসি সদস্য, ভারতীয় এবং ক্রিকেট অনুগামী হিসাবে আইওসি সদস্যরা ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেওয়ায় আমি উচ্ছ্বসিত।'

 

এই প্রথম নয়, আর আগেও অবশ্য অলিম্পিক্সের মেগা মঞ্চে একবার ক্রিকেট আয়োজিত হয়েছিল। ১৯০০ সালের অলিম্পিক্সে অবশ্য দুই দলই ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা গ্রেগ বার্কলেও (Greg Barclay) ক্রিকেটের অন্তর্ভুক্তি হওয়ায় উচ্ছ্বসিত। 'আমাদের সংস্থা অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টিতে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে। এলএ২৮ আমাদের দুর্দান্ত খেলা, আমাদের ক্রীড়াবিদদের দক্ষতা সকলের সামনে প্রদর্শন করার সুযোগ পাওয়ায় আমরা উচ্ছ্বসিত। আশা করি ভবিষ্যতে আরও অনেক অলিম্পিক্সেও এই সুযোগটা আমরা পাব।' জানান বার্কলে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'বাচ্চাদের মতো করে হারিয়েছে', পাক দলকে তুলোধনা শোয়েব আখতারের

সেরা শিরোনাম

Rishabh Pant: ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
Pathan On Rinku: রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
Rohit Sharma: 'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
Ishan Kishan: মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের
মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget