এক্সপ্লোর

ICC Player of the Month: প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত বিরাট, তালিকায় জেমিমা, দীপ্তিও

ICC Player of the Month Award: এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন দীপ্তি ও জেমিমা। ২ জনেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

দুবাই: ফর্মে ফিরেই এবার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য় মনোনীত হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই প্রথমবার তিনি আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত হলেন। তাঁর সঙ্গে মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ২ ভারতীয় জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন দীপ্তি ও জেমিমা। ২ জনেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

অক্টোবর মাসের জন্য এই তিন ক্রিকেটারের নাম মনোনীত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক ইনিংস খেলে বিরাট একাই ম্যাচ জিতিয়েছেন ভারতকে। অন্যদিক এশিয়া কাপে সর্বাধিক রানের মালকিন হয়েছিলেন জেমিমা রডরিগেজ। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলে দীপ্তি শর্মা। 

টেস্ট হোক বা ওয়ান ডে বা টি-টোয়েন্টি, অ্যাডিলেডে সবসময়ই জ্বলে উঠে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। কোহলির প্রিয় অ্যাডিলেডেই বুধবার বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) নেমেছিল ভারতীয় দল। পয়মন্ত মাঠে নিরাশ করলেন না 'কিংগ কোহলি'। ব্যাট হাতে ফের একবার এক অনবদ্য অর্ধশতরান করলেন কোহলি। ৪৪ বলে আটটি চার ও একটি ছক্কার সহায়তায় ৬৪ রান করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

কোহলির মতামত

নিজের অ্যাডিলেডপ্রীতির বিষয়ে ম্যাচ শেষে অকপট কোহলি। কোনওরকম রাখঢাক না করেই কোহলি জানিয়ে দেন অ্যাডিলেডে খেলাটা তাঁর অনেকেটা নিজের ঘরের মাঠে খেলার মতোই মনে হয়। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপ হতে জানতে পারার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি এখানে অতীতেও বহুবার খেলেছি, তাই সেই অভিজ্ঞতা থেকে জানি যে এখানে ভাল শট খেলল তার মূল্য পাওয়া যায়। এই মাঠে (অ্যাডিলেড) খেলাটা আমরা ভীষণ পছন্দের। নেটে নামা থেকে শুরু করে মাঠে আসা পর্যন্ত, সবটাই আমায় নিজের ঘরে খেলার অনুভূতি করায়। এমসিজির ইনিংসটা হওয়ারই ছিল। তবে এখানে আসা মাত্রই আমি জানি যে এখানে খেলাটা আমি উপভোগ করব।'

তবে ম্য়াচ জিতলেও কোহলির মতে এই ম্যাচটায় ভারতীয় দল একটু বেশিই চাপে পড়ে গিয়েছিল। 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সত্যি বলতে একটু বেশিই চাপ হয়ে গিয়েছিল। আজও ব্যাট হাতে বেশ ভালই দিনটা কাটল। ইনিংসের শুরুতে যখন ব্যাটে নামি, তখন বেশ চাপ ছিল। তবে আমি ভাল ছন্দেই রয়েছি এবং একটু দেখেশুনে সেট হওয়াটাই আমার প্রধান লক্ষ্য ছিল। অতীতের সঙ্গে তুলনা টানতে চাই না। তবে আমি এখন বেশ ভাল ছন্দেই রয়েছি।' দাবি কোহলির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget