এক্সপ্লোর

2028 Olympics: অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট? কী প্রস্তাব আইসিসি-র?

ICC: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ৬টি করে দেশকে নিয়ে ক্রিকেট অন্তর্ভুক্তির সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

দুবাই: অলিম্পিক্সে জায়গা পাবে ক্রিকেট?

২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Olympics) পুরুষ ও মহিলাদের ৬টি করে দেশকে নিয়ে ক্রিকেট অন্তর্ভুক্তির সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।

মাঝে বলাবলি হচ্ছিল যে, ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি সম্ভবপর হবে না। যদিও সূত্রের খবর, এখনও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মনে করা হচ্ছে অক্টোবরে মুম্বইয়ে আইওসি-র সভায় ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।
 
আইসিসি-র প্রস্তাব মেনে নেওয়া হলে মহিলা ও পুরুষদের ব়্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে থাকা ছটি করে দেশকে অলিম্পিক্সে খেলার সুযোগ দেওয়া হতে পারে। হয়তো নির্দিষ্ট একটি দিন নির্ধারিত করে দেওয়া হবে। সেই দিন পর্যন্ত কোন দলের কী ব়্যাঙ্কিং, তার ওপর নির্ভর করে যোগ্যতা অর্জনের বিষয়টি ঠিক করা হবে। তবে অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে কী ফর্ম্যাটে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ী নির্ধারিত হবে, তা এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। এ ব্যাপারে অলিম্পিক্সের আয়োজক লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হবে।                                                            

শোনা যাচ্ছে, খরচ কমাতে প্রত্যেক দলের জন্য বরাদ্দ খরচ কমানোর চিন্তাভাবনা করছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ক্রিকেট অন্তর্ভুক্ত করার অর্থ, প্রতিযোগীর সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে যাওয়া। সেই কারণে ৬ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছে আইসিসি। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ১১৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে সেই সংখ্যাটা কমে দাঁড়াবে ১০৫০০-তে।

আইসিসি ইতিমধ্যে একটি নতুন অলিম্পিক্স কমিটিও গঠন করে ফেলেছে। যার নেতৃত্বে থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি আইসিসি-তে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়েও প্রতিনিধিত্ব করেন। আইসিসি-র চেয়ারম্যান জর্জ বার্কলেও রয়েছেন এই কমিটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পরাগ মারাঠে ও স্বাধীন ডিরেক্টর ইন্দ্র নুয়িও রয়েছেন এই কমিটিতে। আইওসি ২০২২ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে, লস অ্যাঞ্জেলেস গেমসে মোট ২৮টি ক্রীড়া ইভেন্ট হবে। এবং তরুণদের কথা মাথায় রেখে সম্ভাব্য নতুন খেলাগুলিকেও যুক্ত করা হবে। তবে ক্রিকেটের জন্য দরজা খুলবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রাখল আইওসি।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget