এক্সপ্লোর

ICC Test Ranking: আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি, ৮ নম্বরে রোহিত

ICC Test Rankings: এটাই রোহিতের টেস্ট কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং।

দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মার। এই ডানহাতি ব্যাটসম্যান ৬ ধাপ উঠে আট নম্বরে পৌঁছে গেলেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। তাঁর রেটিং ৭৪২। এর আগে ২০১৯-এর অক্টোবরে তাঁর কেরিয়ারের সেরা রেটিং ছিল ৭২২। সেবার তিনি আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে ছিলেন। এবার দুইধাপ উন্নতি হল তাঁর।

">

অস্ট্রেলিয়া সফরে চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিয়ে শেষ দু’টি টেস্টে খেলেন রোহিত। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন তিনি। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি নিজের আসল ফর্ম ফিরে পেয়েছেন। এখনও পর্যন্ত একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ২৯৬ রান করেছেন রোহিত। তিনি এই সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে। ৩৩৩ রান করে এক নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

🔸 Ashwin breaks into top three
🔸 Anderson slips to No.6
🔸 Broad, Bumrah move down one spot

The latest @MRFWorldwide ICC Test Player Rankings for bowling: https://t.co/AIR0KNm9PD pic.twitter.com/FssvpYiLcx

— ICC (@ICC) February 28, 2021

">

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও, দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় পেয়ে সিরিজে ফিরে আসে ভারত। সেই ম্যাচে ১৬১ রানের অসামান্য ইনিংস খেলেন রোহিত। এরপর মোতেরায় দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৫ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। দু’দিনেরও কম সময়ে তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। রোহিতের অসাধারণ ফর্ম বজায় থাকলে ভারতের পক্ষে সিরিজ জেতা কঠিন হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রোহিতের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে উন্নতি হয়েছে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও। তিনি চারধার উঠে এখন তিন নম্বরে। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮২৩। চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে তিনি। তৃতীয় টেস্টে সাত উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন এই অফস্পিনার। মোতেরায় ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া বাঁ হাতি স্পিনার ইক্ষর পটেল ৩৮ নম্বরে উঠে এসেছেন। এখনও পর্যন্ত এই সিরিজে ২ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন অক্ষর। তিন ধাপ উঠে ২৮ নম্বরে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। কেরিয়ারে এই প্রথমবার সেরা ৩০ জন বোলারের মধ্যে জায়গা পেলেন এই স্পিনার।

অন্যদিকে, ব্যাটসম্যানদের মধ্যে যথাক্রমে ৫ ও ১০ নম্বরে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। এক নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৯১৯।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget