এক্সপ্লোর

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সময় চাইতে পারে বোর্ড, কী করবে আইসিসি?

টি-টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতের মাটিতেই হবে? নাকি সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হবে টুর্নামেন্ট? যাবতীয় প্রশ্ন নিয়ে আগামীকাল, মঙ্গলবার আলোচনায় বসছে আইসিসি।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতের মাটিতেই হবে? নাকি সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হবে টুর্নামেন্ট? যাবতীয় প্রশ্ন নিয়ে আগামীকাল, মঙ্গলবার আলোচনায় বসছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'মঙ্গলবার আইসিসি-র বোর্ড মিটিং। অনেক বিষয় নিয়েই আলোচনা হবে। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনও রয়েছে।'

সূত্রের খবর, বিশ্বকাপ আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ড কতটা তৎপর, সেটা দেখে নিতে চায় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে ১৮ জুলাই। শোনা যাচ্ছে, মঙ্গলবারের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আরও সময় চেয়ে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি যেন এখনই কোনও সিদ্ধান্ত না নেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন আরও এক মাস অপেক্ষা করা হয়, তা নিয়ে আবেদন করতে পারেন বোর্ড কর্তারা। মঙ্গলবার আইসিসি বোর্ড মিটিংয়ে এই আর্জি তাঁরা জানাতে পারেন।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের জেরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিসিসিআই চাইছে, ভারতেই বিশ্বকাপের আয়োজন করতে। সৌরভ অবশ্য বুধবার সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবেন। এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আইপিএল নিয়ে কথাবার্তা বলার জন্য। তবে শোনা যাচ্ছে, মঙ্গলবার আইসিসি-র মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না। জুলাই মাসে বিসিসিআই-এর আরও একটি বিশেষ সাধারণ সভা হতে পারে। সেখানে এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। এ দিকে আইসিসি সম্ভবত ১৮ জুলাই বার্ষিক সভার দিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি-কে আরও একমাস অপেক্ষা করতে বলবেন। এর পাশাপাশি ভারত সরকারের কাছে তারা জানতে চাইবেন, ভারতে বিশ্বকাপের আয়োজন করা আদৌ সম্ভব হবে কিনা।’ তারপরই হয়তো বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget