এক্সপ্লোর

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমি-ফাইনাল: যশস্বীর শতরান, পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল।

পচেস্ট্রম: পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সপ্তমবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল (১০৫)। ৩৫.২ ওভারেই বিনা উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ছক্কা মেরে শতরান পূরণ করার পাশাপাশি দলকেও জেতান যশস্বী। অপর ওপেনার দিব্যাংশ সাক্সেনাও (৫৯) অসাধারণ পারফরম্যান্স দেখান। তারই সুবাদে সহজ জয় পেল ভারত। রবিবার ফাইনালে পঞ্চমবার এই প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে খেলতে নামবে ভারত। অন্য সেমি-ফাইনালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের অসাধারণ বোলিংয়ের সুবাদে বড় রান করতে পারেননি রোহেইল নাজিররা। ১৭২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক রোহেইল  (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার হায়দার আলির (৫৬)। ২১ রান করেন ৬ নম্বরে নামা মহম্মদ হ্যারিস। এছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পাননি। ভারতের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন সুশান্ত মিশ্র। কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণোই দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন অথর্ব আঙ্কোলেকর ও যশস্বী। দ্বিতীয় ওভারের শেষ বলে পাকিস্তানের প্রথম উইকেটের পতন হয়। দলের ৯ রানের মাথায় আউট হন মহম্মদ হুরেইরা (৪)। সুশান্তর বলে ক্যাচ নেন দিব্যাংশ। নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ১৬ বল খেলে কোনও রান না করেই আউট হয়ে যান ফাহাদ মুনির। বিষ্ণোইয়ের বলে ক্যাচ নেন অথর্ব আঙ্কোলেকর। এরপর ক্রিজে জমে যাওয়া পাকিস্তানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন যশস্বী। নবম ওভারে ৩৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ার পর পাকিস্তানের হায়দার আলি ও রোহেইল নাজির জুটি ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। এর মধ্যে হায়দার তাঁর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। জুটি ভাঙতে ভারত আক্রমণে আনে যশস্বীকে। প্রথম ওভারেই সাফল্য পান তিনি। হায়দার তাঁর বলে পয়েন্টে বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন। হায়দার ও রোহেইল জুটিতে ৬২ রান যোগ হয়। এরপর রান আউট হয়ে যান কাসিম আক্রম (৯)।৩৫-তম ওভারে অথর্বর বলে দিব্যাংশর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মহম্মদ হ্যারিস (২১)। দুর্দান্ত ক্যাচ নেন দিব্যাংশ। ৩৮-তম ওভারে ইরফান খানকে বোল্ড করে পাকিস্তানকে ফের ধাক্কা দেন কার্তিক। ৩৯-তম ওভারের প্রথম বলেই এলবিডব্লু হন আব্বাস আফ্রিদি (২)। এই উইকেটটি নেন বিষ্ণোই। ১৬৯ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান। সুশান্ত ফিরিয়ে দেন রোহেইলকে। ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। পরপর দু’বলে ফিরে যান তাহির হুসেইন (২) ও আমির আলি (১)। ৪৩-তম ওভারের শেষ বলে তাহিরকে ফেরান কার্তিক। পরের বলেই আমিরকে ফেরান সুশান্ত। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখান ভারতের দুই ওপেনার। পাকিস্তানের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারেননি। মসৃণ গতিতে রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন যশস্বী ও দিব্যাংশ।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget