এক্সপ্লোর

ICC Women’s World Cup 2022: ১৩৪-এই শেষ মিতালিদের ইনিংস, লোয়ার অর্ডারে লড়লেন রিচা-ঝুলন

ICC Women’s World Cup 2022: এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন হেদার নাইট। এদিন প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও ইয়াস্তিকা ভাটিয়া নেমেছিলেন।

মাউন্ট মাউনগানুই: শুরুর ধাক্কা সামলে উঠতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্য়াটিং লাইন আপ। ৩৬.২ ওভারে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের ইনিংস। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ ও ঝুলন গোস্বামী ছাড়া কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন হেদার নাইট। এদিন প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও ইয়াস্তিকা ভাটিয়া নেমেছিলেন। স্মৃতি ক্রিজে থাকলেও মাত্র ৮ রান করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াস্তিকা। মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন মিতালিও। এদিকে, দীপ্তি তো খাতাই খুলতে পারলেন না। স্মৃতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন তিনি। মাত্র ৮ ওভারে ২৮ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। তবে সেখান থেকেই দলকে টেনে তোলেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। তবে মাত্র ১৪ রান করে ফেরেন হরমনপ্রীতও। এরপর থেকে শুধুই যাওয়া আর আসার পালা ভারতীয় ব্যাটারদের। 

স্মৃতি মন্ধানা আগের ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন। এদিনও শুরুটা দারুণ করেছিলেন। তবে ৪টে বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লোয়ার অর্ডারে ২ বঙ্গ তনয়া ক্রিজে দাঁড়িয়ে থেকে দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। উইকেট কিপার ব্য়াটার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৩ রান করেন। বর্ষীয়াণ ঝুলন গোস্বামী ক্যামিও ইনিংস খেলেন। তিনি ২৬ বলে ২০ রান করেন। নিজের ইনিংসে ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান ঝুলন। এছাড়া আর কেউই রান পাননি। 

ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল চার্লোট ডিন। তিনি ৮.২ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ২ উইকেট নেন অ্যানি শ্রুবসোল। ১টি করে উইকেট পান সোফি একেলস্টোন ও কেট ক্রস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget