এক্সপ্লোর

World Cup 2023: বিশ্বকাপে নিঃসন্দেহে ঘরের মাঠে ভারত চাপে থাকবে: হার্সেল গিবস

ICC World Cup 2023: ২০১১ সালে শেষবার ভারত বিশ্বকাপ জিতেছিল। নিজেদের ঘরের মাঠেই ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এবার নিজেদের দেশের মাটিতে ফের টুর্নামেন্ট।

মুম্বই: চলতি বছরের শেষেই দেশের মাটিতে বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (One Day World Cup 2023)। ঘরের মাঠে কতটা অ্যাডভান্টেজ পাবে টিম ইন্ডিয়া (India Cricket Team) প্রাক্তন প্রোটিয়া তারকা হার্সেল গিবস যদিও মনে করেন দেশের মাটিতে চাপে থাকবে ভারতীয় দলই। ২০১১ সালে শেষবার ভারত বিশ্বকাপ জিতেছিল। নিজেদের ঘরের মাঠেই ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এবার নিজেদের দেশের মাটিতে ফের টুর্নামেন্ট। প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, ''আমার মনে হয় ভারতীয় দলই চাপে থাকবে নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে যখন। ওদের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যাঁরা চাপের মুখে ভাল খেলতে পারেন। নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারেন। কিন্তু এমন অনেক দেশ রয়েছে যারা উপমহাদেশের মাটিতে খেলে অভ্যস্ত।''

দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন গিবস। বিশ্বকাপের মঞ্চে ভাল পারফর্ম করেও বারবার তীরে এসে তরী ডুবেছে প্রোটিয়াদের। ১৯৯২ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল গিবসকে। ১৯৯৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

হার্দিককে বিশ্রাম?

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের পরেই ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill), উভয়কেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেছেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজের পর থেকে তাঁর বদলে এখনও পর্যন্ত সব সিরিজেই হার্দিক ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার্দিককেই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাই মনে করা হচ্ছিল আয়ারল্যান্ড সিরিজেও তেমনটাই হতে চলেছে। তবে সামনেই এশিয়া কাপ। তারপরে ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই হার্দিককে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর।

বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এই বিষয়ে জানান, 'এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের পর হার্দিক কেমন অনুভব করছে, তার উপর নির্ভরশীল। ক্যারিবিয়ান সফরে অনেকটা যাত্রা করতে হবে এবং ফ্লোরিডা থেকে ডাবলিনে এসে মাঠে নামার জন্যও মাত্র তিন দিনেরই সময় রয়েছে হাতে। সামনেই যেহেতু বিশ্বকাপ আসছে, তাই ওর ওয়ার্কলোডের দিকটাও খেয়াল রাখতে হবে। ও যে রোহিতের সহ-অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলবে, সেটা কিন্তু ভুললে চলবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget