এক্সপ্লোর

IND vs NZ: চলতি বিশ্বকাপের সবচেয়ে কঠিন ম্যাচ গিলদের? কাল কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচ?

ICC World Cup 2023: ২০১৯ সালে কিউয়িদের বিরুদ্ধে হেরেই ৫০ ওভারের বিশ্বকাপের অভিযান শেষ হয় ভারতের। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেতাব খুইয়েছিল ভারত।

ধর্মশালা: ওয়ান ডে ক্রিকেটে ভারত ও নিউজ়িল্যান্ডের হেড-টু-হেড পরিসংখ্যান দেখলে টিম ইন্ডিয়াই খানিকটা এগিয়ে। নিউজ়িল্যান্ডের ৫০টি জয়ের বিপরীতে ভারতের ঝুলিতে রয়েছে ৫৮টি জয়। তবে টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য নিউজ়িল্যান্ড যেন ত্রাসের অপর নাম যেন। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি হোক, ওয়ান ডে হোক বা লাল বলের ক্রিকেট, আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় কিউয়িদের বিরুদ্ধে হারতেই হয়েছে ভারতীয় দলকে। ২০১৯ সালে কিউয়িদের বিরুদ্ধে হেরেই ৫০ ওভারের বিশ্বকাপের অভিযান শেষ হয় ভারতের। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেতাব খুইয়েছিল ভারত। এখানেই শেষ নয়, ২০০৭, ২০১৬ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজ়িল্যান্ড ভারতকে হারিয়েছিল। এই পরিসংখ্যান তো আছেই, গোদের উপর বিষফোঁড়ার মতো টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য গত ম্যাচে চোট পেয়েছেন। তিনি দলের সঙ্গে ধর্মশালায় যাননি। তাই টিম ইন্ডিয়ার সামনে কালকে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

কাদের ম্যাচ?

বিশ্বকাপে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ

কোথায় খেলা?

ম্যাচটি হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে

কখন শুরু?

ম্যাচ শুরু দুপুর দুটোয়। টস দুপুর দেড়টায়।

কোথায় দেখবেন?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইন স্ট্রিমিং

টিভিতে ম্যাচ দেখার সুযোগ না থাকলে স্মার্টফোনেও দেখা যাবে ম্যাচ। ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে

 এখনও পর্যন্ত অপরাজিত ২ দলই। চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) সবচেয়ে ধারাবাহিক ২ দল আগামীকাল মুখোমুখি ২২ গজের লড়াইয়ে। ধর্মশালার মাঠে আমনে সামনে হবে ভারত ও নিউজিল্য়ান্ড (India vs New Zeland)। তবে এই ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরে ধাক্কা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ছিটকে যাওয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলার সময় বঢোদরার অলরাউন্ডার চোট পেয়েছিলেন। এরপর আর মাঠে ফিরতে পারেননি। স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। ফলে আগামীকালের ম্যাচে ভারতীয় একাদশে দেখা যাবে না তাঁকে। 

এরমধ্যে আবার এদিন অনুশীলনে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। এই দুজনের একজনকেই হার্দিকের বদলি হিসেবে ভাবা হচ্ছিল কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের জন্য। অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget