এক্সপ্লোর

World Cup 2023: বিরাট নয়, এই কিংবদন্তি ব্যাটারকে টেকনিক্যালি সবচেয়ে শক্তিশালী বললেন শাস্ত্রী

Ravi Shastri: ২ জনের পারস্পরিক সম্পর্কও বড়ই মধুর। বিরাটের টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার সময় শাস্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তবে এই প্রশ্নের উত্তরে কোহলি নয়।

মুম্বই: বিশ্বের সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার কে? অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই হয়ত বলবেন বিরাট কোহলির নাম। তবে অন্য সুর শোনা গেল রবি শাস্ত্রীর (Ravi Shastri) গলায়। বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team) এক সময় কোচিং করিয়েছেন। ২ জনের পারস্পরিক সম্পর্কও বড়ই মধুর। বিরাটের টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার সময় শাস্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তবে এই প্রশ্নের উত্তরে কোহলি নয়। শাস্ত্রী বলছেন তাঁর দেখা সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার হলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 

একটি পডকাস্ট চ্যানেলে রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে তাঁর দেখা সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার কে? প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ''সচিন তেন্ডুলকরকে আমি দেখেছিলাম যে ক্রিকেটের সব ফর্ম্যাটেই যে কোনও পরিস্থিতিতে যে কোনও মাঠে নিজেকে মানিয়ে নিয়ে ঘারাবাহিকভাবে পারফর্ম করতে পারে। অসাধারণ প্রতিভা নিয়ে এসেছিল ক্রিকেটে। অনেককেই দেখা যায় যে অনেক পাওয়ার ব্যাটিংয়ে বিশ্বাসী। কিন্তু সচিন সেই ব্য়াটিংটাই অনেক সহজভাবে খেলত। বাউন্সি ট্র্যাক হোক বা টার্নিং ট্র্যাক। ফ্রন্টফুটে খেলা হোক বা ব্যাকফুটে খেলা। ওর ব্যাটিং ছিল দুর্দান্ত। সবকিছুই ওর খুব সহজাত ছিল।''

চলতি বিশ্বকাপেই ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার, এমনটাই মনে করেন শাস্ত্রী। প্রত্যেক প্লেয়ার তাঁদের ফর্মের শিখরে রয়েছেন। শাস্ত্রী বলছেন, ''এবারের বিশ্বকাপে যদি ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে না পারে। তাহলে আরও ২-৩টে বিশ্বকাপ পর্যন্ত খেতাবের জন্য হয়ত অপেক্ষা করতে হবে তাঁদের। ৭-৮ জন প্লেয়ার আছে যাঁরা তাঁদের সেরা ফর্মেও রয়েছে ও নিজেদের শেষ বিশ্বকাপও খেলছেন। যেভাবে সবাই খেলছে তাঁদের বিশ্বকাপ জেতাই উচিত।''

ভারতীয় দলের পেস বোলিং বিভাগের প্রশংসাও শোনা গেল শাস্ত্রীর মুখে। তাঁর মতে শামি, সিরাজ, বুমরার মত যে বোলিং অ্যাটাক রয়েছে, সেটাই দেশের সর্বকালের সেরা বোলিং অ্যাটাক। গত চার-পাঁচ বছর ধরে এই দলটা গড়ে উঠেছে।

আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্রুপ লিগে ৯ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন এই টিম ইন্ডিয়া ২০০৩ সালের অস্ট্রেলিয়ার দলের মত খেলছে। সেক্ষেত্রে আর দুটো জয় মানেই ভারতের সামনে তৃতীয়বার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ চলে আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget