এক্সপ্লোর

ICC World Test Championship Final: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে কারা থাকতে পারেন? চলছে জল্পনা

ICC World Test Championship Final: লর্ডসের বদলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউদাম্পটনে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জেতার ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। প্রথমে ঠিক ছিল, লর্ডসে হবে এই ম্যাচ। তবে পরে জানা গিয়েছে, সাউদাম্পটনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ম্যাচ শুরু হবে ১৮ জুন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের যে দল ছিল, সেই দলে একাধিক বদল আসতে পারে বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবেন না। এছাড়া টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবেন না বলে জল্পনা চলছে।

নিউজিল্যান্ড আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। ভারতও পরপর দু’টি সিরিজ জিতে ফাইনালে জায়গা পাকা করেছে। প্রথমবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে এই দুই দল। ফলে ইতিহাস তৈরির মুখে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা।

ভারতীয় ক্রিকেটমহল সূত্রে খবর, এই মেগা ম্যাচে ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ।

ময়ঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদবরাও দলে ঢোকার লড়াইয়ে আছেন। তবে তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রথম একাদশে হার্দিক বা জাডেজার মধ্যে যে কোনও একজন থাকতে পারেন। সবটাই পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করবে। ইংল্যান্ডের পিচ সাধারণত পেসারদের সহায়ক হয়। সেই কারণেই একটু এগিয়ে হার্দিক। তবে অভিজ্ঞতায় আবার এগিয়ে জাডেজা। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget