এক্সপ্লোর

ওয়াসিম আক্রম ম্যাচ ফিক্সিংয়ের কথা বললে হয়ত মেরেই ফেলতাম: শোয়েব আখতার

বিশ্ব ক্রিকেটের আঙিনায় যাঁদের বোলিংয়ে গতি মুগ্ধ করেছে দর্শকদের, তাঁদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর কেরিয়ারে তিনি খেলেছেন বেশ কয়েকজন কিংবদন্তী বোলারদের সঙ্গে।

করাচি: বিশ্ব ক্রিকেটের আঙিনায় যাঁদের বোলিংয়ে গতি মুগ্ধ করেছে দর্শকদের, তাঁদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর কেরিয়ারে তিনি খেলেছেন বেশ কয়েকজন কিংবদন্তী বোলারদের সঙ্গে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ওয়াসিম আক্রম। শোয়েব তাঁর প্রাক্তন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, কঠিন পরিস্থিতি ওয়াসিম আক্রম যেভাবে একের পর এক ম্যাচে পাকিস্তানকে জিতিয়েছেন, তা দেখা দারুণ একটা ব্যাপার। গতির আগুনে বিপক্ষের বোলারদের নাজেহাল করে তুলতেন শোয়েব আখতার। হাই আর্ম বোলিং অ্যাকশনের কারণে উইকেট থেকে আরও বেশি পেশ ও বাউন্স আদায় করে নিতে পারতেন তিনি। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ডেলিভারির রেকর্ড এখনও রয়েছে তাঁরই দখলে। পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ৯০-এর দশক থেকে তিনি সেইসব ম্যাচ দেখেছেন, যেগুলিতে ওয়াসিম আক্রম প্রায় অসম্ভবকে সম্ভব করে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছেন। একইসঙ্গে ৪৪ বছরের পেসার বলেছেন, যদি তাঁকে প্রাক্তন পাক অধিনায়ক ম্যাচ ফিক্সিংয়ের কথা বলতেন, তাহলে হয়ত খুনই করে ফেলতেন। যদিও সুইং সুলতানের কাছ থেকে তিনি কখনও এ ধরনের প্রস্তাবের কথা শোনেননি বলে জানিয়েছেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব আখতার বলেছেন, ১৯৯০-র কিছু ম্যাচ দেখছিলাম। যেখানে কঠিন পরিস্থিতিতে দুরন্ত বোলিংয়ে কীভাবে পাকিস্তানকে জিতিয়েছেন আক্রম। আমি বলব যে, ওয়াসিম আক্রম যহি আমাকে ম্যাচ ফিক্সিংয়ে কথা বলতেন, তাহলে আমি তাঁকে ধ্বংস করে দিতাম বা মেরেও ফেলতাম। কিন্তু তিনি কখনও আমাকে এ ধরনের কথা বলেননি। শোয়েব আখতার বলেছেন, তিনি আক্রমের সঙ্গে সাত-আট বছর খেলেছেন। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, যখন খারাপ পারফরম্যান্সের পরও তাঁর হয়ে সওয়াল করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু তিনি তখন আক্রমের এই মহান আচরণের প্রশংসা করেননি। আর তাঁর সোনালী কিছু ম্যাচ দেখার পর এ জন্য আক্রমকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন বলেও জানিয়েছেন শোয়েব আখতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget