এক্সপ্লোর

১৬ মাস ডাক পাননি পাক টিমে, এশিয়া কাপে দল ঘোষণার আগে উমর আকমলের হুমকি, ক্রিকেট কিটব্যাগ পুড়িয়ে ফেলবেন!

করাচি: টানা ১৬ মাস সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলে ডাক না পেয়ে চরম প্রতিক্রিয়া দিয়ে উমর আকমলের হুমকি, তিনি ক্রিকেট সরঞ্জামের কিটব্যাগ পুড়িয়ে ফেলবেন বা নিজেকেই ব্যাট দিয়ে আঘাত করবেন! পাক ক্রিকেট ক্যাপ্টেন, নির্বাচক ও কোচকে নিশানা করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকমল ক্ষোভ উগরে দিয়েছেন, এশিয়া কাপে পাক দল ঘোষণার আগে তাঁদের বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, আমি কি তাহলে ক্রিকেটের কিট ব্যাগটা পুড়িয়ে ফেলব বা নিজেকেই ব্যাট দিয়ে মারব! মনে হয়, একমাত্র মিরাক্যল কিছু ঘটলেই আমার কথা মনে পড়বে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ১৬ মাস আগে গত বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ডাক পেয়েছিলেন, তারপর তাঁকে সুযোগ দেওয়া হয়নি। আবার ডাক পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ দেখেই তিনি নিশানা করেন অধিনায়ক সরফরাজ আহমেদ, হেড কোচ মিকি আর্থারকে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, আজকাল শুধু কোচ, অধিনায়কই প্লেয়ার বাছাই করেন। মুখ্য নির্বাচকের এ ব্যাপারে কোনও মতামত থাকে বলে মনে হয় না যদিও কারা খেলবে, সেটা তিনজনেরই একমত হয়ে ঠিক করা উচিত। পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৮টি একদিনের ম্যাচ, ৫৮টি টি-২০ ম্যাচ খেলা উমর বলেন, রান করা, ফিটনেস ধরে রাখা বাদে দলে চান্স পেতে গেলে আর কী কী করতে হবে, সেটা তাঁর জানা নেই। চারটি শেষ এ তালিকার ম্যাচে দুটি শতরান করেছেন উমর। এর মধ্যে আছে ফেডেরালদের হয়ে ম্যাচ জেতানো ১৭০ রানের ইনিংস। গত পাকিস্তান সুপার লিগে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে ছিলেন তিনি, যদিও তাঁর কথা ভাবেননি নির্বাচকরা। উমর বলেন, জানি, নিজের অধিকারের জন্য মুখ খুললে নোটিস ধরানো হবে।

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget