এক্সপ্লোর

Kalinga Super Cup: ভারতসেরা ইস্টবেঙ্গল দলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচ

Stimac On East Bengal: কলিঙ্গ সুপার কাপে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল। পিছিয়ে থেকেও সেখান থেকে ম্যাচ জিতে নিয়েছে লাল হলুদ শিবির।

কলকাতা: ১২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কলিঙ্গ সুপার কাপে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল। এবার টিম ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। 

নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় স্তিমাচ বলেন, "ইস্টবেঙ্গল দলকে অনেক অনেক শুভেচ্ছা হৃদয়ের অন্তর থেকে। ১২ বছর অনেকটা সময়। আমি ভীষণ খুশি ওঁদের জন্য। এই সেলিব্রেশন ওদের প্রাপ্য।" উল্লেখ্য, লাল হলুদ জার্সিধারী ক্লাবটি শেষবার ২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল। এরপর থেকে আর একবারও জাতীয় পর্যায়ে কোনও ট্রফি জিততে পারেনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Igor Štimac (@stimacigor)

এদিকে, সোমবার বিকেলেই কলকাতায় এল লাল-হলুদ শিবিরের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। বিমানবন্দর থেকে নন্দ-ক্লেটনরা বেরিয়ে আসতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল সোমবার। আনন্দ-উল্লাসে ভাসলেন লাল-হলুদ সমর্থকরা। 

এমন অসাধারণ ও রুদ্ধশ্বাস জয়ের পরে সম্প্রচারকারী সংস্থা ‘জিও সিনেমা’-কে দেওয়া সাক্ষাৎকারে লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা বলেন, “এই জয় শুধু আমার নয়, পুরো দলের। ম্যাচের একেবারে শেষে আমরা গোল খেয়ে যাই। তবু হাল ছাড়িনি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি আমরা। টানা পাঁচটা ম্যাচেই ভাল খেলেছি আমরা। তাই খুবই ভাল লাগছে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হারার যন্ত্রণা এতদিনে কিছুটা হলেও ভুলতে পারলাম”।

ইস্টবেঙ্গলের তরফে রবিবার রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, সোমবার বিকাল সাড়ে তিনটেয় ভুবনেশ্বর থেকে বিমান মাটি ছোঁবে। সমাজমাধ্যমে দাবানলের মতো সে কথা ছড়িয়েও গিয়েছিল। কিন্তু ১২ বছর পর জাতীয় পর্যায়ের ট্রফি জেতা লাল-হলুদ জনতার উচ্ছ্বাস বাঁধ মানলে তো! বিমান নামার তিন ঘণ্টা আগে থেকেই বিমানবন্দরে মানুষের ভিড় শুরু। যত সময় এগোল, তত সমর্থকদের সংখ্যা বাড়ল। সঙ্গে নাচ, গান, ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগান তো রয়েছেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে দেরি করেননি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। গেটের সামনে সিআরপিএফ বাহিনী এসে আগেই ব্যারিকেড করে দিয়েছিল। তবে গান, নাচে তাতে ভাটা পড়েনি। ইস্টবেঙ্গলের সমর্থক দল ‘আলট্রাস’ হাজির হয় ঢোল, কাঁসর নিয়ে। ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলল নাচ। বিমানবন্দরের যাত্রীরাও দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে লাগলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget