এক্সপ্লোর

Illia Golem Yefimchyk: ২৫ ইঞ্চির বাইসেপ্স, ৬১ ইঞ্চির ছাতি, বডি বিল্ডিংয়ের জগৎ কাঁপানো তারকার ৩৬-এই জীবনাবসান

World’s most monstrous bodybuilder: কয়েকদিন কোমায় থাকার পর গত ১১ সেপ্টেম্বর হাসপাতালেই প্রাণ হারান বেলারুশের ইলিয়া গোলেম ইয়েফিমচাইক।

নয়াদিল্লি: বিশ্বের সবথেকে সেরা বডিবিল্ডার হিসাবে গণ্য করা হত তাঁকে। তাঁর শারীরিক গঠন দেখে চমকে উঠতেন সকলেই। তবে মাত্র ৩৬ বছর বয়সে অচিরেই প্রাণ হারালেন ইলিয়া গোলেম ইয়েফিমচাইক (Illia Golem Yefimchyk)। 

রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের বুধবার, ৬ সেপ্টেম্বর হার্ট অ্যাটাক হয় ইলিয়ার। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি কোমায় চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। ১১ সেপ্টেম্বর শেষমেশ তাঁর জীবনাবসান ঘটে বলে জানানো হয়েছে। ইলিয়ার হার্ট অ্যাটাকের পর অ্যাম্বুলেন্সের অপেক্ষারত তাঁর স্ত্রী তাঁকে তৎকালীন জরুরি চেস্ট কমপ্রেশন দেন বটে। পরে তাঁকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বেলারুশের তারকাকে বাঁচানো যায়নি।

ইলিয়ার স্ত্রী অ্যানা জানান, 'আমি এতদিন প্রার্থনা করছিলাম যাতে ইলিয়া সুস্থ হয়ে যায়। সবসময় প্রতিদিন ওর পাশে ছিলাম। আশায় ছিলাম। ওর হার্ট আবার দিন দুয়েকের জন্য কাজ করাও শুরু করেছিল। তবে ডাক্তাররা আমায় জানান যে ওর মস্তিষ্ক শেষ হয়ে গিয়েছে। এই দুঃসময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন সহমর্মিতা জানাচ্ছেন, তাঁদের সকলকে আমরা তরফে অনেক ধন্যবাদ। এই পৃথিবীতে আমি একা হয়ে যায়নি, এই কথাটা ভেবে ভাল লাগছে এবং এত এত মানুষ আমায় সাহায্য করতে চেয়েছেন, আমার পাশে রয়েছেন।'

ইলিয়া কিন্তু কখনও কোনও ধরনের বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। তবে সোশ্যাল মিডিয়ার জগতে তাঁর প্রচুর ভক্ত ছিল। তিনি প্রায়শই এমন ভিডিও পোস্ট করতেন যা দেখে সকলে স্তম্ভিত হয়ে যেতেন। আর পাঁচটা সাধারণ মানুয যা করতে পারেন না, তাঁকে সেই অতিমানবীয় কাজকর্ম করতেই দেখা যেত। তাঁকে 'দ্য মিউটান্ট' ডাকনামও দেওয়া হয়।

সিলভেস্টার স্টালোন এবং আর্নল্ড সোয়াজ়িনেকরের ভক্ত ইলিয়া নিজের স্কুলজীবনে ঠিক করে পুশআপও মারতে পারতেন না। তবে নিজের পছন্দের তারকাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি শরীরচর্চা শুরু করেন। তিনি নাকি দিনে সাতবার খাবার খেতেন এবং দিনে ১৬,৫০০ ক্যালোরি খান। ছয় ফুট এক ইঞ্চির ইলিয়ার ওজন ছিল ৩৪০ পাউন্ড। চেক প্রজাতন্ত্র, দুবাই এবং যুক্তরাষ্ট্রে মিলিয়ে মিশিয়ে থাকতেন তিনি। তবে অচিরেই থামল তাঁর সফর।

আরও পড়ুন: ৯১ বছরে এই প্রথম, নয়ডায় গড়াল না এক বলও, বাতিল আফগানিস্তান-নিউজ়িল্যান্ড টেস্ট 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget