এক্সপ্লোর

ইশান কিষাণের ঝোড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারত এ

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপট ভারত এ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের। তাঁর ২৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত এ ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপট ভারত এ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের। তাঁর ২৪ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত এ ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে হয় ২১। জয়ের জন্য ১৬৩ রান তাড়া করতে নেমে ইশান চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন। একটা সময় ভারত এ দলের রান ছিল ৩ উইকেটে ৫৭। নয় ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রুতুরাজ গাইকোয়াড় (১), আনমোলপ্রিত সিংহ (৩০) ও শুভমন গিল (২১)।ওই অবস্থায় ব্যাট করতে নেমে পাল্টা আক্রমণে ম্যাচের রঙ বদলে দেন ইশান। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও চারটি ছয়। ১৫ তম ওভারে আউট হন ইশান। কিন্তু এরপর আর জয়ের লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি ভারত এ দলের। এক ওভার বাকি থাকতেই ম্যাচ দিতে নেয়। অলরাউন্ডার ক্রুনাল পান্ড্য ১৫ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা এ দলের পেসার জুনিয়র ডালা দুটি উইকেট নেন। এর আগে জর্জ লিন্ডের ২৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা এ ২১ ওভারে করে ৫ উইকেটে ১৬২ রান। লিন্ডে পাঁচটি ছয় ও একটি চার মারেন। তাঁকে সঙ্গত দেন উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেন (৩১)। এর আগে দলের ইনিংসের ভিত গড়ে দিয়েছিল অধিনায়ক টেম্বা বাভুমার ৩০ বলে ৪০ রানের ইনিংস। যজুবেন্দ্র চাহলের বলে আউট হন তিনি। প্রথম ম্যাচের সর্বাধিক রান সংগ্রহকারী শিবম দুবের পরিবর্তে এদিন পেসার শার্দুল ঠাকুরকে খেলোনো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget