এক্সপ্লোর

Washington Sundar: প্রিয় বিরিয়ানি না পেলে কি আর সেই রেস্তোরাঁয় যাবেন না? সমালোচনা উড়িয়ে বললেন ওয়াশিংটন

Ind vs NZ: কিউয়িদের বিরুদ্ধে ম্যাচেও ব্যাটে-বলে নজর কেড়েছেন ওয়াশিংটন। তবু ভারতকে ম্যাচ হারতে হয়েছে।

রাঁচি: নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের (Ind vs NZ) হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। গেল গেল রব তোলার পক্ষপাতী নন। তামিলনাড়ুর ক্রিকেটার দলে খুব বেশি পরিবর্তনও চান না।

কিউয়িদের বিরুদ্ধে ম্যাচেও ব্যাটে-বলে নজর কেড়েছেন ওয়াশিংটন। তবু ভারতকে ম্যাচ হারতে হয়েছে। ম্যাচের পর তিনি বলেছেন, 'একটা ম্যাচে পরাজয় নিয়ে হইচই করা ঠিক নয়। আমার মনে হয় না পিচ থেকে স্পিনাররা বেশি সাহায্য পেয়েছে বলে খুব বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটাই তো পরাজয়। আমরা যদি দুর্দান্ত খেলে জিততাম তাহলে এত কথা হতো না। অবশ্যই পিচে বল ঘুরেছে। এরকম হতেই পারে।'

ওয়াশিংটন যোগ করেছেন, 'আমরা আইপিএলে এরকম উইকেটে খেলেছি। ভারতের হয়েও খেলেছি। এটাকে একটা ম্যাচে হার হিসাবে দেখা উচিত যেখানে কয়েকটা জিনিস আমাদের পক্ষে যায়নি।'

ভারতের টপ অর্ডার রান পায়নি। তাহলে কি ব্যাটিং অর্ডারের শুরুর দিকে পরিবর্তন করা উচিত? ওয়াশিংটন হেসে জবাব দেন, 'আপনার সত্যি মনে হয় পরিবর্তন জরুরি? একটা রেস্তোরাঁয় নিজের প্রিয় বিরিয়ানি না পেলে সেই রেস্তোরাঁয় কি আর যাবেন না? ওদের সকলেই প্রচুর রান করেছে। একটা দিন খারাপ খেলেছে। এরকম হতেই পারে। নিউজিল্যান্ডও তো একটা ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তার মানে এই নয় যে, ওদের টপ অর্ডার পরিবর্তন করতে হয়েছে। এটা এমন একটা খেলা যেখানে সব কিছু হতে পারে। আমাদের ধৈর্য ধরতে হবে। দিনের শেষে এটা একটা খেলা যেখানে দুই দলই জিততে পারে না আর ২২ জন ক্রিকেটারই সফল হতে পারে না। সকলে অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে।'

শুক্রবারের আগে পর্যন্ত রাঁচিতে কোনও টি-টোয়েন্টি ম্যাচ না হারার কীর্তি ছিল টিম ইন্ডিয়ার। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিই জিতেছিল ভারত। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একটি ম্যাচ জিতেছিল ভারত। যদিও শুক্রবার সেই রেকর্ড ভেঙে গেল। রাঁচিতে ভারতকে ২১ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শুক্রবার ভারতের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়ে গিয়েছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখাতেই জয়োধ্বনি দিল জনতা। কিন্তু নিজের শহরে বসে দলের হার দেখে যেতে হল মাহিকে। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget