এক্সপ্লোর

IND vs AUS 1st Test: কেরিয়ারের নবম টেস্ট শতরানে অনন্য নজির গড়লেন অধিনায়ক রোহিত

Rohit Sharma: ১৭১ বলে নিজের কেরিয়ারের নবম টেস্ট শতরান করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

নাগপুর: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), আর শতরান হাঁকিয়েই গড়ে ফেললেন অনন্য নজির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান হাঁকান রোহিত। এটি ভারতীয় অধিনায়কের টেস্ট কেরিয়ারের নবম শতরান। তবে অধিনায়ক হিসাবেই এটিই তাঁর প্রথম টেস্ট শতরান।

অনন্য নজির

রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন। চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করলেন ভারতের তারকা ওপেনার তথা অধিনায়ক। গত বছরটা ব্যাটার রোহিতের জন্য একেবারেই ভাল কাটেনি। কোনও শতরান হাঁকাতে পারেননি রোহিত। তবে নতুন বছরে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার কাঙ্খিত শতরানও করে ফেললেন রোহিত। 

নাগপুরের পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররাই রান করতে বেশ চাপে পড়ছেন, সেখানে এই শতরানে ফের একবার রোহিত ব্যাটার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করলেন। রোহিতের ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে সক্ষ হল। অবশ্য রোহিত শতরান করলেও, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা কিন্তু বড় রান করতে সম্পূর্ণ ব্যর্থ হন। পূজারা সাত ও কোহলি মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচ ম্যান হিসাবে মাঠে নামা আর অশ্বিনও ২৩ রানের বেশি করতে পারেননি। এই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটানো সূর্যকুমার যাদবও আট রানের বেশি করতে পারেননি।

 

ত্রাতা রোহিত

পরপর তিন উইকেট হারিয়ে ভারতীয় দল খানিকটা চাপেই পড়ে গিয়েছিল বটে। তবে সেখান থেকে দলকে টানছেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।প্রতিবেদনটি লেখার সময় ৬৫ ওভার শেষে ভারতের স্কোর ১৮৭/৫। রোহিত ১০২ ও জাডেজা ১১ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে দুইজনে মিলে ইতিমধ্যেই ২৯ রান যোগ করে ফেলেছেন। ভারতের বড় রান করার জন্য এই পার্টনারশিপের দীর্ঘক্ষণ ক্রিজে থাকা ভীষণই জরুরি।

আরও পড়ুন: অনবদ্য শতরান রোহিতের, প্রথম ইনিংসে লিড নিল ভারত

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget