এক্সপ্লোর

IND Vs AUS, 3rd T20: আজ ভারতীয় একাদশে কি বদল হবে? বিশ্বকাপ হারের বদলা টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবেন সূর্যরা?

IND Vs AUS, 3rd T20: এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে।

গুয়াহাটি: অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ফের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 

এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।

বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে। 

ভারত-অস্ট্রেলিয়ার টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচটি মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধে ৭ টা থেকে। যে খেলার টস হবে খেলা শুরু আধ ঘণ্টা আগে। অর্থাৎ সন্ধে সাড়ে ৬ টায়।

অনলাইনে খেলা দেখতে চাইলে জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App) সরাসরি দেখা যাবে খেলার স্ট্রিমিং।               

অফলাইনেও দেখা যাবে খেলা। টিভিতে খেলা দেখতে চাইলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি খেলার সরাসরি সম্প্রচার হবে কার্লাস সিনেপ্লেক্স চ্যানেলেও।              

 

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget