এক্সপ্লোর

আজ জিতে টি ২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশই লক্ষ্য টিম ইন্ডিয়ার

অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ হারের পর ডাউনআন্ডারে টি ২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। একম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। আজ টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। বলাই বাহুল্য, গত দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই নিয়মরক্ষার ম্যাচ জিতে টি ২০ সিরিজে আয়োজক অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য সফরকারী দলের।

সিডনি: অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ হারের পর ডাউনআন্ডারে টি ২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। একম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। আজ টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। বলাই বাহুল্য, গত দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই নিয়মরক্ষার ম্যাচ জিতে টি ২০ সিরিজে আয়োজক অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য সফরকারী দলের। ভারত সিরিজে ২-০ এগিয়ে। আজকের ম্যাচ জিতে সিডনিতে গত ১০ ম্যাচ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে ভারত। আজ জিতলে এসসিজি-তে টানা ১১ বার অপরাজিত থাকবে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি ২০-তে সিডনিতে ছয় উইকেটে ক্যাঙারু বাহিনীকে হারিয়েছিল ভারত। ভারতের সামনে ১৯৫ রানের লক্ষ্য ছিল। কোনও পরিস্থিতিতেই এই রান নেহাত কম নয়। কিন্তু দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে ভর করে কঠিন টার্গেটে পৌঁছে গিয়েছিল মেন ইন ব্লু ব্রিগেড। ঝোড়ো হাফসেঞ্চুরির মাধ্যমে দলের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার শিখর ধবন। মিডল অর্ডারে হাল ধরেছিলেন অধিনায়ক কোহলি। আর ফিনিসিং টাচ এসেছিল শ্রেয়স আয়ার ও হার্দিক পান্ড্যর ব্যাট থেকে। টি ২০ সিরিজে নজর কেড়েছেন নবাগত পেসার টি নটরাজনও। সিমাররা যখন মার খাচ্ছেন, তখন কিন্তু বল হাতে ব্যতিক্রমী ছিলেন তিনি। ওয়াশিংটন সুন্দর আরও একবার কৃপন বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচে উইকেট পেলেও অবশ্য মার খেয়েছেন যুজবেন্দ্র চাহল। অন্যদিকে, অস্ট্রেলিয়া এই ম্যাচে স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে। বিশেষ করে ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক সরে দাঁড়ানোয় অজি পেস বোলিং অ্যাটাকের ঝাঁঝই যেন উধাও দেখিয়েছিল দ্বিতীয় ম্যাচে। প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডকে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে ভারতের পাওয়ার প্যাকড ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে সিন অ্যাবট ও ড্যানিয়েল স্যামসের মতো সিমারদের। গত ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।তাঁর জায়গায় অধিনায়কত্ব করেছিলেন ম্যাথু ওয়েড। দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। আজকের ম্যাচ ফিঞ্চ খেলবেন বলে আশা টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget