এক্সপ্লোর

Ind vs Aus Tea Score Update: খাওয়াজা-লাবুশানের লড়াই, চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭১/১

Indore Test: চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭১/১। ভারতের চেয়ে আর মাত্র ৩৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। 

ইনদওর: শুরুতেই ধাক্কা দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর স্পিনের ফাঁদে এলবিডব্লিউ হয়ে যান ট্রাভিস হেড। ভারতের প্রথম ইনিংসের ১০৯ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর তখন মাত্র ১২। ভারতীয় ক্রিকেট সমর্থকেরা ভেবেছিলেন, অজি ব্যাটিংকে এবার পাল্টা চাপে ফেলে দেবেন জাডেজা-আর অশ্বিনরা।

কিন্তু সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছেন মার্নাশ লাবুশান ও উসমান খাওয়াজা। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭১/১। ভারতের চেয়ে আর মাত্র ৩৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। 

কুনেমানের ভেল্কি

প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে গেল ভারত। ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেমান। তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের।

ম্যাচ শুরু হওয়ার আগে পিচ রিপোর্টে বলা হয়েছিল, উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। ঘাসের সামান্য আভা শুধু বাইশ গজের মাঝের অংশে। যে জায়গায় বল পড়বে, পিচের দুই প্রান্তেই সেই জায়গা কার্যত ন্যাড়া। শুকনো।  সামান্য যেটুকু ঘাস ছিল, তাও ম্যাচের আগের দিন ছেঁটে ফেলা হয়েছে।

কিন্তু তাই বলে প্রথম সেশনেই যে বল এরকম ভেল্কি দেখাতে শুরু করবে, তা বোধ হয় কেউ ভাবতে পারেননি। ভারতীয় ব্যাটাররাও নয়। অস্ট্রেলিয়া এই ম্যাচে প্যাট কামিন্স ও ম্যাট রেনশর পরিবর্তে মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনেকে খেলাচ্ছে। মায়ের অসুস্থতার জন্য কামিন্স দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। 

ভারতীয় দলেও পরিবর্তন হয়েছে। বহু বিতর্কের পর ছন্দে না থাকা কে এল রাহুলের পরিবর্তে খেলানো হয়েছে শুভমন গিলকে। পেস বিভাগে মহম্মদ শামির পরিবর্তে খেলানো হয়েছে উমেশ যাদবকে। টস জিতে ব্য়াটিং নেওয়ার পর রোহিত বলেছিলেন, 'উইকেট ওপর ওপর দেখে শুকনো মনে হচ্ছে। তবে আমরা এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছইনি এবং নাগপুর ও দিল্লির পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই।'

বাস্তবে দেখা গেল, গোটা সিরিজের সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারত। ম্যাচের ষষ্ঠ ওভারেই ম্যাথু কুনেমানকে আক্রমণে আনেন স্মিথ। আর বাঁহাতি স্পিনের ভেল্কি দেখাতে শুরু করেন। প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন রোহিতকে। তাঁর বলে মাত্র ১২ রান করে স্টাম্পড হয়ে যান রোহিত। অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিং করছিলেন গিল। কিন্তু ১৮ বলে ২১ রান করে তিনিও কুনেমানের শিকার। তার পরের ওভারে লায়ন ফিরিয়ে দেন চেতেশ্বর পূজারাকে (১ রান)। রবীন্দ্র জাডেজা ৪ রান করে লায়নের শিকার। শ্রেয়স আইয়ার কোনও রান করার আগেই কুনেমানের শিকার। কিছু বুঝে ওঠার আগেই ৪৫/৫ হয়ে যায় ভারত।

এরপর বিরাট কোহলি ও কে এস ভরত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ষষ্ঠ উইকেটে ২৫ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। কিন্তু টড মার্ফির বলে ২২ রান করে ফেরেন কোহলি। ভরত ১৭ রান করে লায়নের শিকার। উমেশ যাদব ১৭ রান করে কুনেমানের বলে ফেরেন। অক্ষর পটেল ১২ রানে অপরাজিত ছিলেন। মাত্র ১০৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ

সেরা শিরোনাম

Yashasvi Jaiswal: আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
IND vs NZ: একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
Sarfaraz Khan: তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget