এক্সপ্লোর

Rohit Sharma: ফুটওয়ার্ক ঠিক করতে হবে, অস্ট্রেলিয়ার ক্ষত উস্কে বললেন রোহিত

Ind vs Aus: ম্যাচের পর অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিলেন রোহিত।

নাগপুর: নাগপুরে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডিই পেরল না অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। যে পিচে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), রান পেয়েছেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলরা, সেখানে ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ারয।

ম্যাচের পর অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিলেন রোহিত। বললেন, 'গত কয়েক বছর ধরে যে ধরনের পিচে আমরা খেলছি, তাতে রান করার জন্যে আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখতে হবে। আমি মুম্বইয়ে খেলে বড় হয়েছি। ওখানকার পিচে বল ভালই ঘোরে। তাই রান করতে গেলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে। রান করার জন্য সঠিক বলের অপেক্ষা করতে হবে। আলাদা কিছু করার চেষ্টা করে বিপক্ষের বোলারদের চাপে রাখতে হবে। এমন কিছু করা উচিত যেটা আপনি পারেন। সেটা স্যুইপ হতে পারে, রিভার্স স্যুইপ হতে পারে।’                                             

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।                          

তবে রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংস নিশ্চিত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, 'সত্যি কথা বলতে কী, পেসারদের প্রথম দুই ওভার ম্যাচের রাশ আমাদের হাতে তুলে দিয়েছিল। শুরুতেই যদি প্রতিপক্ষকে ২/২ করে দেওয়া যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকা যায় তো বটেই। প্রতিপক্ষ চাপে পড়বেই কারণ আমাদের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে এই ধরনের পিচে আমাদের পেসাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সেটা ওরা খুব ভাল জানে।'                                      

পাশাপাশি ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন রোহিত। বলেছেন, 'আমাদের ব্যাটাররা খুব ভাল খেলেছে। ৪০০ রান বোর্ডে তুলে বড় রানের লিড নিশ্চিত করেছে। যে কারণে আমি ভীষণ খুশি। স্পিনারদের হাতে যথেষ্ট রানের পুঁজি তুলে দিয়েছিল ওরা।'

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget