এক্সপ্লোর

IND vs AUS: খেতাবি লড়াইয়ে রবিবার কার ভাগ্যে কী রয়েছে? আমদাবাদ ফাইনাল নিয়ে কী বলছেন এই জ্যোতিষী?

ICC World Cup 2023: অন্য়দিকে অস্ট্রেলিয়া প্রথম দুটো ম্য়াচ বাদে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে সেমিতে জিতে ফাইনালে উঠেছে কামিন্সের দল। 

আমদাবাদ: ২০০৩ সাল। সৌরভের ভারতের বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ করে দিয়েছিলেন পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০ বছর পর আরও একটা বিশ্বকাপের আসর। আর ফের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)। সৌরভের (Sourav Ganguly) স্বপ্নভঙ্গের যন্ত্রণার বদলা নেওয়ার পালা রোহিতের সামনে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেই দিচ্ছেন যে আসন্ন রবিবারের মহারণে খাতায় কলমে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত সেমিফাইনালের লড়াই নিয়ে টানা ১০ ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্য়দিকে অস্ট্রেলিয়া প্রথম দুটো ম্য়াচ বাদে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে সেমিতে জিতে ফাইনালে উঠেছে কামিন্সের দল। 

ম্যাচের ফল কী হবে, তা তো জানা যাবে আগামী রবিবারই। কিন্তু তার আগে জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি জানিয়ে দিলেন যে কোন দল জিতবে বিশ্বকাপ ফাইনালে। তাঁর মতে রবিবারের ফাইনালের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে ভারতই। এই জ্যোতিষী জানিয়েছেন, ''জ্যোতিষ গণনায় দেখা গিয়েছে যে ভারতের ভাগ্য খুবই ভাল। এমনকী রোহিত শর্মার ভাগ্যও। আত্মবিশ্বাস, প্রাণশক্তি, ইতিবাচক মনোভাব সবই লক্ষ্য করা যাচ্ছে, অনেকটাই ২০১১ সালের মহেন্দ্র সিংহ ধোনির ভাগ্যের মতই। যা রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেতাব জয়ের হয়ত অনেকটাই এগিয়ে রাখবে।''

এদিকে, বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর। পাশাপাশি একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আমদাবাদ শহরের উড়ে যাওয়ার বিমান ভাড়া। যেমনটা দেখা গিয়েছিল, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগেও। 

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান ও ফাইনাল ম্যাচের টিকিট কাটার ধুম শুরু হয়ে গিয়েছিল। ভারত বিশ্বকাপ জেতার দোরগোড়ায় পৌঁছে যেতে স্বাভাবিকভাবেই যে আকুতি আরও বেড়ে গিয়েছে। ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর পর ফের একবার সুযোগ রয়েছে ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার স্থান করে নেওয়ার পর মেন ইন ব্লুর কাছে সুযোগ ২০ বছর আগের বদলা নেওয়ার।

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের সময় যেরকম চাহিদা ছিল, তার থেকে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে ফাইনালের আগে হোটেল, বিমানের চাহিদা। বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে খবর, আমদাবাদের বিমানের টিকিটের দাম ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।                                                                                

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget