এক্সপ্লোর

R Ashwin: ভারতের জয়ের পর রাতে মোহালিতে একা ব্যাটিং প্র্যাক্টিস অশ্বিনের, বিশ্বকাপের দরজা খুলবে?

Ind vs Aus: মোহালিতে ভারতের ৫ উইকেটে জয়ের পরও বিশ্রাম নিলেন না অশ্বিন। নেমে পড়লেন ব্য়াটিং অনুশীলনে।

মোহালি: প্রায় দেড় বছর পর ওয়ান ডে ক্রিকেটে ফিরলেন তিনি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে খেললেন আর অশ্বিন (R Ashwin)। আর বল হাতে নজরও কাড়লেন। ১০ ওভারে ৪৭ রান খরচ করে নিলেন এক উইকেট। মার্নাস লাবুশেনকে ফেরান তামিলনাড়ুর অফস্পিনার।

তবে মোহালিতে ভারতের ৫ উইকেটে জয়ের পরও বিশ্রাম নিলেন না অশ্বিন। নেমে পড়লেন ব্য়াটিং অনুশীলনে। ঘড়িতে তখন রাত ১০টা বাজে। মোহালির মাঝ উইকেটে নেট টাঙিয়ে ব্যাটিং শুরু করলেন অশ্বিন। যে ছবি দেখে বোঝা যাচ্ছে, বিশ্বকাপের দলে ঢুকতে কতটা মরিয়া তারকা স্পিনার।

ভারতের জয়ের পর অশ্বিনকে ব্যাটিং অনুশীলন সারতে দেখে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অন্যতম ধারাভাষ্যকার অভিষেক নায়ার বললেন, 'কী কুল না? ঠিক মাঝখানের উইকেটে ও ব্যাটিং করছে। নেট টাঙিয়েছে। সাপোর্ট স্টাফরাও পরিশ্রম করছেন। রাত ১০টা বেজে গিয়েছে। ওর জন্য রাহুল দ্রাবিড় স্কোয়্যার লেগে আর বিক্রম রাঠৌর স্লিপে ফিল্ডিং করছে। এমনকী, ফাইন লেগে দাঁড়িয়ে পড়েছে মার্ক ওয়। আমি নিশ্চিত ব্যাটিং নিয়ে পরিশ্রম করার কথা ওকে বলেছে টিম ম্যানেজমেন্ট।'

আর অশ্বিনকে (R Ashwin) ভারতীয় দলে ফেরানো হয়েছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ঠিক আগে। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে (Team India) অন্তর্ভুক্ত হয়েছেন অশ্বিন।

তামিলনাড়ুর অফস্পিনারের প্রত্যাবর্তনে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। মোহালিতে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছেন, 'অশ্বিনের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে সব সময় ভাল। অশ্বিন আসা মানে অভিজ্ঞতা যোগ হওয়া। আট নম্বরে ব্যাট হাতে দক্ষতাও রয়েছে। আমরা সব সময় জানি যে চোট-আঘাত সমস্যা হলে বা সুযোগ তৈরি হলে ও আমাদের পরিকল্পনার অঙ্গ। জানি গত কয়েক বছরে খুব বেশি ওয়ান ডে ক্রিকেট খেলেনি। কিন্তু অভিজ্ঞতা দিয়ে সেই সমস্যা ও দূর করে দিতে পারে।'

বিশ্বকাপের দলে অশ্বিনকে রাখা হয়নি। ১৫ সদস্যের দলে যে তিনজন স্পিনারকে রাখা হয়েছে, তিনজনই বাঁহাতি। তাঁদের মধ্যে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল অর্থোডক্স বাঁহাতি স্পিনার। কুলদীপ যাদব চায়নাম্যান স্পিনার। অর্থাৎ, যাঁর বল ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে পিচে পড়ে বাইরের দিকে বেরনোর পরিবর্তে ভেতরের দিকে ঢুকে আসে। তবে ১৫ জনের দলে তিন বাঁহাতি স্পিনার রাখা নিয়ে কম বিতর্ক হয়নি। সমালোচনার ঝড় উঠেছিল। বলা হয়েছিল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান দাবিদার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজ়িল্যান্ডের মতো দলে যেখানে একাধিক বাঁহাতি ব্যাটার রয়েছে, সেখানে কেন একজন অফস্পিনারকে রাখা হল না। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছিলেন, এখনও অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি।

আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget