এক্সপ্লোর

PM Modi: ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সান্ত্বনা মোদির, শামিকে টেনে নিলেন বুকে

Narendra Modi In Indian Dressing Room: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হতাশই হতে হল রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

আমদাবাদ: ভারতের (Indian Cricket Team) জয় দেখার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। হাজির হয়ে গিয়েছিলেন মাঠে। যে মাঠের আবার নামকরণও তাঁর নামেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অবশ্য হতাশই হতে হল রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে। যে ফলাফলের পর গোটা দেশে শোকের আবহ। ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটারেরাও। তবে সকলকে সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী।

রবিবার রাতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পরই ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর শামিকে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী।

সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শামি। লেখেন, 'গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যাঁরা সমর্থন করে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ। ড্রেসিংরুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই।'

 

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীও লেখেন, 'প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি।'

উৎসবের মঞ্চে লেখা হল ভারতীয় ক্রিকেটের (IND vs AUS) শোকগাথা। ফের ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। ফের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফের স্বপ্নভঙ্গ। সকলে ধরেই নিয়েছিলেন যে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়দের পরাজয়ের প্রতিশোধ নেবেই রোহিত শর্মার দলবল। কিন্তু ক্রিকেটের কলোসিয়াম বলা হচ্ছে যে মাঠকে, সবরমতীর তীরে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতের জন্য বরাদ্দ রইল যন্ত্রণাই। প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট টিম ইন্ডিয়া। যারা গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলিংকে গুঁড়িয়ে দিয়েছেন, তাঁরাই ফাইনালে বর্ণহীন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ অস্ট্রেলিয়ার। তাও ৪২ বল বাকি থাকতে। ভারতীয় বোলাররা দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার পর যে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখেছিল এক লক্ষ ৩২ হাজারের গ্যালারি, তা কার্যত একপেশে ম্যাচ হয়ে দাঁড়াল শেষের দিকে। 

আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget